আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার ৪০ সাব্রুম মন্ডলের উদ্যোগে সাব্রুমের মনুঘাট অঞ্চলের শামসিং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এক জনসভার আয়োজন করা হয়।

News Subarta

                                              নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 27th Janu. 2026 :          আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার ৪০ সাব্রুম মন্ডলের উদ্যোগে সাব্রুমের মনুঘাট অঞ্চলের শামসিং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এক জনসভার আয়োজন করা হয়। জনসভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, প্রাক্তন লোকসভার সাংসদ রেবতী মোহন ত্রিপুরা, ৪০ সাব্রুম মন্ডলের সভাপতি গৌতম ত্রিপুরা, ৩৯ মনুবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাল্রাফ্রুই মগ, দক্ষিণ জেলার বিজেপি দলের জেলা সভাপতি দ্বীপায়ন চৌধুরী সহ আরো অন্যান্য নেতৃত্বরা। জনসভায় প্রাক্তন লোকসভার সাংসদ রেবতী মোহন ত্রিপুরা জনসভায় ভাসনে বলেন,এডিসিতে অডিট না হলে বিজেপির জনজাতি মোর্চার থেকে অডিট করিয়ে তিপ্রা মথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মাকে জেলে ঢোকানোর হুশিয়ারি দিলেন। এরপর রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সিপিআইএমের আমলে কোথায় কোথায় কংগ্রেস কর্মীরা কোন হয়েছে তা তুলে ধরেন এবং তিপ্রা মথা দলকে হুঁশিয়ারি দিলেন। ডক্টর মানিক সাহা আরো বলেন প্রয়োজনে নির্বাচনে জোটে যাওয়ার জন্য প্রস্তুতি রয়েছে। আজকের এই জনসভাতে ১৯৯ পরিবারের ৬০৭ জন ভোটার বিভিন্ন দল ছেড়ে বিজেপি দলে যোগদান করেন। মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে খুশি সকলে l

Share This Article
আমাদের সম্পর্কে সুবার্তা যাত্রা শুরু করেছিল ১২ জানুয়ারি, ২০২০। নিউজ সুবার্তার আত্মপ্রকাশ ঘটেছিল স্বামী বিবেকানন্দের জন্মদিনে দিন। কোনও সংবাদপত্র শক্তি আহরণ করে তার পাঠকবর্গের কাছ থেকে। আর এই পাঠকদের কাছ থেকেই সুবার্তা পেয়েছে তার প্রেরণা। তাঁরাই তো সংবাদপত্রের উচ্চ সমাজের বেশির ভাগ মানুষ ইংরেজি সংবাদপত্র না-পড়ে একটি আঞ্চলিক ভাষার খবরের কাগজ পড়েন, এ-ঘটনা সত্যিই অভিনব। আর কোনও নগরে আমরা এমন ঘটনা দেখতে পাই না। Newssubarta.com বাংলা ভাষায় ত্রিপুরার এক নম্বর নিউজ ওয়েবসাইট। পাঠকসংখ্যা এবং পেজভিউয়ে সর্বোচ্চ এই ওয়েবসাইটের মাসিক গড় পাঠক কয়েক লক্ষ্য । সঠিক, নির্ভরযোগ্য এবং বিশ্লেষণাত্মক খবর দেওয়ায় নিউজ সুবার্তা অনলাইন পাঠকসংখ্যা প্রতি মাসে ক্রমাগত বাড়ছে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মেও সুবার্তা রয়েছে। ফেসবুক পেজে নজর রাখেন কয়েক লক্ষ নেটাগরিক। টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আমাদের এখনই ফলো করেন কয়েক হাজার মানুষ। এই সংখ্যাও প্রতিদিন চক্রবৃদ্ধি হারে বাড়ছে। EDITOR IN CHIEF Prasenjit Debnath Agartala Tripura, India 09436580834
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *