নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 24th May. 2026 : নেশা বিরোধী অভিযানে ফের বড়সড় সাফল্য পেল মুঙ্গিয়াকামি থানার পুলিশ! রবিবার গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আসাম-আগরতলা জাতীয় সড়কের ৪১ মাইল এলাকা থেকে বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, আটক করা গাড়ি থেকে মোট ১০৫ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে l যার আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় ৩০ লক্ষ টাকা। পুলিশ জানায়, রবিবার সকালে মুঙ্গিয়াকামি থানার ওসি রাজু বৈদ্যের নেতৃত্বে পুলিশ গোপন খবরের ভিত্তিতে জাতীয় সড়কের ৪১ মাইল এলাকায় নাকা চেকিং শুরু করে। সেই সময় সন্দেহজনকভাবে আসা একটি বোলেরো গাড়িকে থামানো হয়। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।গাড়ির চালক ও গাড়িতে থাকা অন্যান্য ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানায় পুলিশ । ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
নেশা বিরোধী অভিযানে ফের বড়সড় সাফল্য পেল মুঙ্গিয়াকামি থানার পুলিশ!
আমাদের সম্পর্কে
সুবার্তা যাত্রা শুরু করেছিল ১২ জানুয়ারি, ২০২০। নিউজ সুবার্তার আত্মপ্রকাশ ঘটেছিল স্বামী বিবেকানন্দের জন্মদিনে দিন।
কোনও সংবাদপত্র শক্তি আহরণ করে তার পাঠকবর্গের কাছ থেকে। আর এই পাঠকদের কাছ থেকেই সুবার্তা পেয়েছে তার প্রেরণা। তাঁরাই তো সংবাদপত্রের উচ্চ সমাজের বেশির ভাগ মানুষ ইংরেজি সংবাদপত্র না-পড়ে একটি আঞ্চলিক ভাষার খবরের কাগজ পড়েন, এ-ঘটনা সত্যিই অভিনব। আর কোনও নগরে আমরা এমন ঘটনা দেখতে পাই না।
Newssubarta.com বাংলা ভাষায় ত্রিপুরার এক নম্বর নিউজ ওয়েবসাইট। পাঠকসংখ্যা এবং পেজভিউয়ে সর্বোচ্চ এই ওয়েবসাইটের মাসিক গড় পাঠক কয়েক লক্ষ্য । সঠিক, নির্ভরযোগ্য এবং বিশ্লেষণাত্মক খবর দেওয়ায় নিউজ সুবার্তা অনলাইন পাঠকসংখ্যা প্রতি মাসে ক্রমাগত বাড়ছে।
সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মেও সুবার্তা রয়েছে। ফেসবুক পেজে নজর রাখেন কয়েক লক্ষ নেটাগরিক। টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আমাদের এখনই ফলো করেন কয়েক হাজার মানুষ। এই সংখ্যাও প্রতিদিন চক্রবৃদ্ধি হারে বাড়ছে।
EDITOR IN CHIEF
Prasenjit Debnath
Agartala Tripura, India
09436580834
Leave a Comment
