নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 9th June. 2026 জটিল ব্যাধি । একেবারে বিছানায় । গত চার বছর ধরে বিছানায় মৃত্যুর সঙ্গে লড়াই করছে ১৪ বছরের কিশোর ধমিজয় রিয়াং। তার বাড়ি গণ্ডাছড়া মহকুমার ধলাঝাড়ি এডিসি ভিলেজের বিশ্বরাম পাড়ায় l প্রকাশজয় পাড়া বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এই ছাত্রটির বাম পায়ের হাঁটুর উপরে প্রায় চার বছর আগে একটি সামান্য গুটি দেখা দিয়েছিল। সময়মত চিকিৎসা না পাওয়ায় আজ জটিল ক্ষতে পরিণত হয়েছে। পুঁজ বের করতে এখন বাঁশের তৈরি পাইপ ব্যবহার করতে হচ্ছে। বিছানা থেকে সরানোও কঠিন হয়ে পড়েছে। থমকে গেছে একটি কিশোরের জীবন। এই অবস্থায় প্রশাসনের “সহায়তা” মহকুমা শাসকের কার্যালয় থেকে দেওয়া হয়েছে পনেরোশো টাকা, সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিস থেকে পাঁচশো টাকা। মোট দুই হাজার টাকায় একটি মুমূর্ষু শিশুর প্রতি দায় সেরে নিয়েছে প্রশাসন। প্রত্যন্ত অরণ্যের অসহায় জনজাতি মানুষ হাসপাতালের পথ অচেনা, সরকারি দপ্তরের দরজা কোথায় সে জ্ঞান নেই। তাই কবিরাজের উপরই ভরসা। কোন সামাজিক সুরক্ষা প্রকল্পেও পরিবারটির নাম নথিভুক্ত নয়। ফলে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা-সহ যাবতীয় সরকারি সুযোগ-সুবিধা এই পরিবারের কাছে সম্পূর্ণ অধরা। এখন সরকারি সাহায্যের আবেদন জানিয়েছে ওই কিশোরের পরিবার l
গত চার বছর ধরে বিছানায় মৃত্যুর সঙ্গে লড়াই করছে ১৪ বছরের কিশোর ধমিজয় রিয়াং।
আমাদের সম্পর্কে
সুবার্তা যাত্রা শুরু করেছিল ১২ জানুয়ারি, ২০২০। নিউজ সুবার্তার আত্মপ্রকাশ ঘটেছিল স্বামী বিবেকানন্দের জন্মদিনে দিন।
কোনও সংবাদপত্র শক্তি আহরণ করে তার পাঠকবর্গের কাছ থেকে। আর এই পাঠকদের কাছ থেকেই সুবার্তা পেয়েছে তার প্রেরণা। তাঁরাই তো সংবাদপত্রের উচ্চ সমাজের বেশির ভাগ মানুষ ইংরেজি সংবাদপত্র না-পড়ে একটি আঞ্চলিক ভাষার খবরের কাগজ পড়েন, এ-ঘটনা সত্যিই অভিনব। আর কোনও নগরে আমরা এমন ঘটনা দেখতে পাই না।
Newssubarta.com বাংলা ভাষায় ত্রিপুরার এক নম্বর নিউজ ওয়েবসাইট। পাঠকসংখ্যা এবং পেজভিউয়ে সর্বোচ্চ এই ওয়েবসাইটের মাসিক গড় পাঠক কয়েক লক্ষ্য । সঠিক, নির্ভরযোগ্য এবং বিশ্লেষণাত্মক খবর দেওয়ায় নিউজ সুবার্তা অনলাইন পাঠকসংখ্যা প্রতি মাসে ক্রমাগত বাড়ছে।
সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মেও সুবার্তা রয়েছে। ফেসবুক পেজে নজর রাখেন কয়েক লক্ষ নেটাগরিক। টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আমাদের এখনই ফলো করেন কয়েক হাজার মানুষ। এই সংখ্যাও প্রতিদিন চক্রবৃদ্ধি হারে বাড়ছে।
EDITOR IN CHIEF
Prasenjit Debnath
Agartala Tripura, India
09436580834
Leave a Comment
