নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 9th June. 2026 মঙ্গলবার আগরতলার ঐতিহ্যবাহী ছিনাইহাণী মহাশ্মশানের সৌন্দর্যায়ন প্রকল্পের উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এদিন অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্পোরেটর জগদীশ দাস, প্রাক্তন জনপ্রতিনিধি ডা. দিলীপ দাসসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানের শুরুতে বৃষ্টির কারণে কিছুটা বিঘ্ন ঘটলেও পরে কর্মসূচি সম্পন্ন হয়। এর উদ্বোধন করে মেয়র জানান, বিমানবন্দরগামী সড়ক প্রশস্তকরণের কারণে শ্মশানটির স্থানান্তর এবং উন্নয়নের দাবি দীর্ঘদিনের ছিল। সেই দাবি পূরণে পুর নিগমের উদ্যোগে প্রায় ২০ লক্ষ টাকা ব্যয়ে শ্মশানটির সৌন্দর্যায়ন করা হয়েছে। প্রকল্পের আওতায় আলোকসজ্জা, বসার ব্যবস্থা, অভ্যন্তরীণ রাস্তা, পরিবেশ উন্নয়নসহ বিভিন্ন নাগরিক সুবিধা গড়ে তোলা হয়েছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র বলেন, মহাশ্মশান শুধুমাত্র শেষকৃত্যের স্থান নয়, এটি এলাকার ধর্মীয় ও সামাজিক ঐতিহ্যের অংশ। তিনি জানান, আগামী তিন মাসের মধ্যে ছিনাইহাণী মহাশ্মশানে ১ কোটি ২০ লক্ষ টাকা ব্যয়ে একটি বৈদ্যুতিক চুল্লি স্থাপন করা হবে। পাশাপাশি বটতলা মহাশ্মশানেও আরও দুটি নতুন বৈদ্যুতিক চুল্লি বসানোর পরিকল্পনা রয়েছে। মেয়র আরও জানান, মানবদেহের সৎকারের পাশাপাশি গৃহপালিত পশুদের মরদেহের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য পুর নিগম ইতিমধ্যেই হাঁপানিয়া এলাকায় একটি বিশেষ শ্মশানঘাট নির্মাণ করেছে। আগে মৃত পশুর দেহ যত্রতত্র, এমনকি নদী বা ড্রেনে ফেলে দেওয়ার প্রবণতা ছিল। সেই সমস্যার সমাধানেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
মঙ্গলবার আগরতলার ঐতিহ্যবাহী ছিনাইহাণী মহাশ্মশানের সৌন্দর্যায়ন প্রকল্পের উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।
আমাদের সম্পর্কে
সুবার্তা যাত্রা শুরু করেছিল ১২ জানুয়ারি, ২০২০। নিউজ সুবার্তার আত্মপ্রকাশ ঘটেছিল স্বামী বিবেকানন্দের জন্মদিনে দিন।
কোনও সংবাদপত্র শক্তি আহরণ করে তার পাঠকবর্গের কাছ থেকে। আর এই পাঠকদের কাছ থেকেই সুবার্তা পেয়েছে তার প্রেরণা। তাঁরাই তো সংবাদপত্রের উচ্চ সমাজের বেশির ভাগ মানুষ ইংরেজি সংবাদপত্র না-পড়ে একটি আঞ্চলিক ভাষার খবরের কাগজ পড়েন, এ-ঘটনা সত্যিই অভিনব। আর কোনও নগরে আমরা এমন ঘটনা দেখতে পাই না।
Newssubarta.com বাংলা ভাষায় ত্রিপুরার এক নম্বর নিউজ ওয়েবসাইট। পাঠকসংখ্যা এবং পেজভিউয়ে সর্বোচ্চ এই ওয়েবসাইটের মাসিক গড় পাঠক কয়েক লক্ষ্য । সঠিক, নির্ভরযোগ্য এবং বিশ্লেষণাত্মক খবর দেওয়ায় নিউজ সুবার্তা অনলাইন পাঠকসংখ্যা প্রতি মাসে ক্রমাগত বাড়ছে।
সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মেও সুবার্তা রয়েছে। ফেসবুক পেজে নজর রাখেন কয়েক লক্ষ নেটাগরিক। টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আমাদের এখনই ফলো করেন কয়েক হাজার মানুষ। এই সংখ্যাও প্রতিদিন চক্রবৃদ্ধি হারে বাড়ছে।
EDITOR IN CHIEF
Prasenjit Debnath
Agartala Tripura, India
09436580834
Leave a Comment
