আথারাভোলায় অ্যাস্ট্রো-টার্ফ সিন্থেটিক ফুটবল মিনি স্টেডিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধন ।

News Subarta

                                        নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 3rd Feb. 2026 :         উন্নয়নের সঙ্গে সংস্কৃতির মেলবন্ধনে সোমবার উৎসবের রূপ নিল কিল্লা ব্লকের আথারাভোলা এলাকা। জনজাতি কল্যাণ ও স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধনকে কেন্দ্র করে গোটা এলাকায় ছিল আনন্দ ও উচ্ছ্বাসের আবহ। মুখ্যমন্ত্রী (ডা.) মানিক সাহা আথারাভোলায় অ্যাস্ট্রো-টার্ফ সিন্থেটিক ফুটবল মিনি স্টেডিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এদিন। পাশাপাশি ভার্চুয়াল মাধ্যমে তিনি উদ্বোধন করেন দশরথ দেব মেমোরিয়াল ইংলিশ মিডিয়াম মডেল স্কুল, কিল্লা-র সঙ্গে সংযুক্ত ৫০ শয্যা বিশিষ্ট এসটি ছাত্রী নিবাস, দেবতা মুড়া উচ্চ বিদ্যালয়ের সঙ্গে যুক্ত আরও একটি ৫০ শয্যাবিশিষ্ট এসটি ছাত্রী নিবাস এবং নিত্য বাজার, কিল্লায় ১০ শয্যাবিশিষ্ট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও স্টাফ কোয়ার্টার।
এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, ক্রীড়া মন্ত্রী টিংকু রায়, বিধায়ক রামপদ জমাতিয়া-সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “জনজাতি অধ্যুষিত এলাকায় শিক্ষা, স্বাস্থ্য ও ক্রীড়া পরিকাঠামোর উন্নয়ন রাজ্য সরকারের অন্যতম অগ্রাধিকার। এই প্রকল্পগুলি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে।” তাঁর কথায় উঠে আসে, পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে সমাজের মূল স্রোতে সকলকে যুক্ত করাই সরকারের লক্ষ্য।অনুষ্ঠানের শেষ পর্বে যেন আথারাভোলার মাঠ নিজেই হয়ে ওঠে এক আনন্দমঞ্চ। ধর্মীয় কীর্তনের মধ্য দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই উৎসবের রেশে সামিল হন মুখ্যমন্ত্রী ও মন্ত্রীরাও।

Share This Article
আমাদের সম্পর্কে সুবার্তা যাত্রা শুরু করেছিল ১২ জানুয়ারি, ২০২০। নিউজ সুবার্তার আত্মপ্রকাশ ঘটেছিল স্বামী বিবেকানন্দের জন্মদিনে দিন। কোনও সংবাদপত্র শক্তি আহরণ করে তার পাঠকবর্গের কাছ থেকে। আর এই পাঠকদের কাছ থেকেই সুবার্তা পেয়েছে তার প্রেরণা। তাঁরাই তো সংবাদপত্রের উচ্চ সমাজের বেশির ভাগ মানুষ ইংরেজি সংবাদপত্র না-পড়ে একটি আঞ্চলিক ভাষার খবরের কাগজ পড়েন, এ-ঘটনা সত্যিই অভিনব। আর কোনও নগরে আমরা এমন ঘটনা দেখতে পাই না। Newssubarta.com বাংলা ভাষায় ত্রিপুরার এক নম্বর নিউজ ওয়েবসাইট। পাঠকসংখ্যা এবং পেজভিউয়ে সর্বোচ্চ এই ওয়েবসাইটের মাসিক গড় পাঠক কয়েক লক্ষ্য । সঠিক, নির্ভরযোগ্য এবং বিশ্লেষণাত্মক খবর দেওয়ায় নিউজ সুবার্তা অনলাইন পাঠকসংখ্যা প্রতি মাসে ক্রমাগত বাড়ছে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মেও সুবার্তা রয়েছে। ফেসবুক পেজে নজর রাখেন কয়েক লক্ষ নেটাগরিক। টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আমাদের এখনই ফলো করেন কয়েক হাজার মানুষ। এই সংখ্যাও প্রতিদিন চক্রবৃদ্ধি হারে বাড়ছে। EDITOR IN CHIEF Prasenjit Debnath Agartala Tripura, India 09436580834
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *