নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 11th May. 2026 : সোমবার রাজ্যের গোমতী জেলার উদয়পুর আদালতে হাজির হন পশ্চিম বাংলার তৃণমূল বিধায়ক কুনাল ঘোষ।স্বভাবতই কুনাল ঘোষের আদালতের উপস্থিতির খবর পেয়ে সাংবাদিকরা পৌঁছে যান আদালতে। তবে পশ্চিম বাংলা নিয়ে মুখ খুলতে নারাজ কুনাল ঘোষ। পরবর্তী সময়ে তার আইনজীবী প্রবাহন সরকার বলেন, ২০২১ সালের ৩১শে অক্টোবর আগরতলায় তৃণমূলের একটি সভা অনুষ্ঠিত হয়েছিল। সেই সভায় কুনাল ঘোষের বক্তব্যের পরিপ্রেক্ষিতে সজল ভৌমিক নামে এক ব্যক্তি উদয়পুরস্থিত রাধা কিশোর পুর থানায় একটি মামলা দায়ের করেন। সোমবার আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। তাই তিনি আগাম জামিন নেওয়ার জন্য আদালতে হাজির হয়েছেন বলে উনার আইনজীবী জানিয়েছেন। আদালত তাঁর জামিন মঞ্জুর করেছেন বলে জানান তিনি।
সোমবার রাজ্যের গোমতী জেলার উদয়পুর আদালতে হাজির হন পশ্চিম বাংলার তৃণমূল বিধায়ক কুনাল ঘোষ।
আমাদের সম্পর্কে
সুবার্তা যাত্রা শুরু করেছিল ১২ জানুয়ারি, ২০২০। নিউজ সুবার্তার আত্মপ্রকাশ ঘটেছিল স্বামী বিবেকানন্দের জন্মদিনে দিন।
কোনও সংবাদপত্র শক্তি আহরণ করে তার পাঠকবর্গের কাছ থেকে। আর এই পাঠকদের কাছ থেকেই সুবার্তা পেয়েছে তার প্রেরণা। তাঁরাই তো সংবাদপত্রের উচ্চ সমাজের বেশির ভাগ মানুষ ইংরেজি সংবাদপত্র না-পড়ে একটি আঞ্চলিক ভাষার খবরের কাগজ পড়েন, এ-ঘটনা সত্যিই অভিনব। আর কোনও নগরে আমরা এমন ঘটনা দেখতে পাই না।
Newssubarta.com বাংলা ভাষায় ত্রিপুরার এক নম্বর নিউজ ওয়েবসাইট। পাঠকসংখ্যা এবং পেজভিউয়ে সর্বোচ্চ এই ওয়েবসাইটের মাসিক গড় পাঠক কয়েক লক্ষ্য । সঠিক, নির্ভরযোগ্য এবং বিশ্লেষণাত্মক খবর দেওয়ায় নিউজ সুবার্তা অনলাইন পাঠকসংখ্যা প্রতি মাসে ক্রমাগত বাড়ছে।
সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মেও সুবার্তা রয়েছে। ফেসবুক পেজে নজর রাখেন কয়েক লক্ষ নেটাগরিক। টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আমাদের এখনই ফলো করেন কয়েক হাজার মানুষ। এই সংখ্যাও প্রতিদিন চক্রবৃদ্ধি হারে বাড়ছে।
EDITOR IN CHIEF
Prasenjit Debnath
Agartala Tripura, India
09436580834
Leave a Comment
