নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 25th May. 2026 :কেন্দ্রীয় জনজাতি বিষয়ক মন্ত্রকের উদ্যোগে পালিত “জনজাতীয় গরিমা উৎসব ২০২৬”-এর অংশ হিসেবে “জন ভাগিদারি অভিযান — সবসে দূর, সবসে পেহলে” কর্মসূচির অগ্রগতি নিয়ে সোমবার ধর্মনগরের জেলা শাসক কার্যালয়ের ভিডিও কনফারেন্স রুমে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর জেলার জেলা শাসক চান্দনী চন্দ্রন সহ জেলা প্রশাসনের বিভিন্ন আধিকারিক ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা। সাংবাদিক সম্মেলনে জেলা শাসক জানান, গত ১৮ই মে থেকে ২৫ মে পর্যন্ত পিএম- জনমন এবং ডিএ-জেজিইউএ -র অন্তর্ভুক্ত গ্রামগুলিতে এই বিশেষ ক্যাম্পেইন পরিচালিত হয়েছে। এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য হল দুর্গম ও পিছিয়ে পড়া আদিবাসী অধ্যুষিত এলাকা গুলিতে সরকারের জনকল্যাণ মূলক প্রকল্প সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং প্রতিটি যোগ্য সুবিধা ভোগীর দোরগোড়ায় সরাসরি সরকারি সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়া।সাংবাদিক সম্মেলনে জানানো হয় l এই অভিযানের আওতায় গ্রাম পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, জনশুনানি, বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা প্রদান এবং জনজাতি সম্প্রদায়ের সমস্যার সমাধানে প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি মাঠ পর্যায়ে প্রশাসনের সক্রিয় অংশগ্রহণ ও সাধারণ মানুষের সহযোগিতার বিষয়টিও গুরুত্ব সহকারে তুলে ধরা হয়।প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, জনজাতি সম্প্রদায়ের সার্বিক উন্নয়ন এবং সরকারি প্রকল্পের সুফল প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিতে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। উওর জেলায় মোট ১২৩ টি ক্যাম্পেইন করা হয়েছে।
“জন ভাগিদারি অভিযান — সবসে দূর, সবসে পেহলে” কর্মসূচির অগ্রগতি নিয়ে সোমবার ধর্মনগরের জেলা শাসক কার্যালয়ের এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
আমাদের সম্পর্কে
সুবার্তা যাত্রা শুরু করেছিল ১২ জানুয়ারি, ২০২০। নিউজ সুবার্তার আত্মপ্রকাশ ঘটেছিল স্বামী বিবেকানন্দের জন্মদিনে দিন।
কোনও সংবাদপত্র শক্তি আহরণ করে তার পাঠকবর্গের কাছ থেকে। আর এই পাঠকদের কাছ থেকেই সুবার্তা পেয়েছে তার প্রেরণা। তাঁরাই তো সংবাদপত্রের উচ্চ সমাজের বেশির ভাগ মানুষ ইংরেজি সংবাদপত্র না-পড়ে একটি আঞ্চলিক ভাষার খবরের কাগজ পড়েন, এ-ঘটনা সত্যিই অভিনব। আর কোনও নগরে আমরা এমন ঘটনা দেখতে পাই না।
Newssubarta.com বাংলা ভাষায় ত্রিপুরার এক নম্বর নিউজ ওয়েবসাইট। পাঠকসংখ্যা এবং পেজভিউয়ে সর্বোচ্চ এই ওয়েবসাইটের মাসিক গড় পাঠক কয়েক লক্ষ্য । সঠিক, নির্ভরযোগ্য এবং বিশ্লেষণাত্মক খবর দেওয়ায় নিউজ সুবার্তা অনলাইন পাঠকসংখ্যা প্রতি মাসে ক্রমাগত বাড়ছে।
সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মেও সুবার্তা রয়েছে। ফেসবুক পেজে নজর রাখেন কয়েক লক্ষ নেটাগরিক। টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আমাদের এখনই ফলো করেন কয়েক হাজার মানুষ। এই সংখ্যাও প্রতিদিন চক্রবৃদ্ধি হারে বাড়ছে।
EDITOR IN CHIEF
Prasenjit Debnath
Agartala Tripura, India
09436580834
Leave a Comment
