আবারো পেট্রোল এবং ডিজেলের মূল্যবৃদ্ধি! পেট্রোল ২ টাকা ৬৪ পয়সা ডিজেল ২ টাকা ৬৩ পয়সা মূল্য বৃদ্ধি হয়েছে l

News Subarta
2 Min Read
                                       নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক,  Published on: 25th May. 2026 :                        ইরান – আমেরিকার সংঘাতের ফলে ৭৮ দিন ধরে বন্ধ হরমুজ প্রণালী।  স্বাভাবিক ভাবেই দেশের অয়েল মার্কেটিং সংস্থাগুলির উপরে চাপ বাড়ছে, কারণ ভারতের তেল ও জ্বালানির চাহিদার ৮৮ শতাংশই অন্য দেশ থেকে আমদানি করা হয়। ক্রমাগত চাপ তৈরি হওয়ার পরই দাম বাড়াতে বাধ্য হয়েছে অয়েল মার্কেটিং সংস্থাগুলি। তবে দেখা যায় যে বিশ্বের অন্য দেশের তুলনায় ভারতেই সবথেকে কম মূল্যবৃদ্ধি হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে কার্যত বন্ধ হরমুজ প্রণালী। মার্চের মাঝামাঝি সময় থেকেই চাপ বাড়তে শুরু করেছিল। তবে প্রথম মূল্যবৃদ্ধি করা হয় ১৫ মে। এর পরে ১৯ মে, ২৩ মে এবং ২৫ মে পেট্রোল-ডিজেলের দাম বাড়ানো হয় পেট্রোল-ডিজেলের। যখন বিশ্বের বাকি দেশগুলি জ্বালানির দাম ১০ শতাংশ, ২০ শতাংশ, ৫০ শতাংশ, এমনকী ৯০ শতাংশ পর্যন্ত দাম বাড়িয়েছে, সেখানেই ভারত দীর্ঘ সময় ধরে জ্বালানির দাম অপরিবর্তিত রেখেছিল। এত দিন পরও যখন মূল্যবৃদ্ধি করা হয়েছে, তাতে চার ধাপে সাড়ে সাত টাকা বাড়ানো হয়েছে। উন্নত ও শক্তিশালী অর্থনীতির দেশ গুলিতেও এখন পেট্রোলের দাম লিটার প্রতি ১৫০ টাকা থেকে ১৮০ টাকা। ইউরোপিয়ান ইউনিয়নের ২৭ দেশে পেট্রোলের গড় দাম ১৭৯ টাকা এবং ডিজেলের গড় দাম ১৮৪ টাকা। ভারতের দুই পড়শি দেশ – পাকিস্তান ও নেপালেও পেট্রোলের দাম ১৩৫ টাকা প্রতি লিটার পার করেছে। নিম্ন আয়ের দেশ – শ্রীলঙ্কা, মায়ানমার ও ফিলিপিন্সেও জ্বালানির দাম ১৩০ টাকা প্রতি লিটার পার করেছে। যে দেশগুলিতে ভারতের তুলনায় জ্বালানির দাম কম, সেগুলি হয় সরাসরি তেল উৎপাদন করে, নাহলে জ্বালানিতে কর তুলনামূলকভাবে অনেকটা কম। বৈশ্বিক এই সঙ্কটের সময় বিশ্বের বড় বড় দেশগুলি যেখানে সরাসরি জ্বালানির মূল্যবৃদ্ধির বোঝা গ্রাহক বা উপভোক্তাদের উপরে চাপিয়ে দিয়েছে, সেখানেই ভারতে অতি সামান্য মূল্যবৃদ্ধি করা হয়েছে। তবে এই মূল্যবৃদ্ধির জেরে ত্রিপুরায় এখন পেট্রোল ২ টাকা ৬৪ পয়সা ও ডিজেল ২ টাকা ৬৩ পয়সা মূল্য বৃদ্ধি হয়ে যথাক্রমে পেট্রোল ১০৪ টাকা ৯৩ পয়সা ও ডিজেল ৯৩ টাকা ৮৩ পয়সায় গিয়ে দাঁড়িয়েছে।।।
Share This Article
আমাদের সম্পর্কে সুবার্তা যাত্রা শুরু করেছিল ১২ জানুয়ারি, ২০২০। নিউজ সুবার্তার আত্মপ্রকাশ ঘটেছিল স্বামী বিবেকানন্দের জন্মদিনে দিন। কোনও সংবাদপত্র শক্তি আহরণ করে তার পাঠকবর্গের কাছ থেকে। আর এই পাঠকদের কাছ থেকেই সুবার্তা পেয়েছে তার প্রেরণা। তাঁরাই তো সংবাদপত্রের উচ্চ সমাজের বেশির ভাগ মানুষ ইংরেজি সংবাদপত্র না-পড়ে একটি আঞ্চলিক ভাষার খবরের কাগজ পড়েন, এ-ঘটনা সত্যিই অভিনব। আর কোনও নগরে আমরা এমন ঘটনা দেখতে পাই না। Newssubarta.com বাংলা ভাষায় ত্রিপুরার এক নম্বর নিউজ ওয়েবসাইট। পাঠকসংখ্যা এবং পেজভিউয়ে সর্বোচ্চ এই ওয়েবসাইটের মাসিক গড় পাঠক কয়েক লক্ষ্য । সঠিক, নির্ভরযোগ্য এবং বিশ্লেষণাত্মক খবর দেওয়ায় নিউজ সুবার্তা অনলাইন পাঠকসংখ্যা প্রতি মাসে ক্রমাগত বাড়ছে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মেও সুবার্তা রয়েছে। ফেসবুক পেজে নজর রাখেন কয়েক লক্ষ নেটাগরিক। টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আমাদের এখনই ফলো করেন কয়েক হাজার মানুষ। এই সংখ্যাও প্রতিদিন চক্রবৃদ্ধি হারে বাড়ছে। EDITOR IN CHIEF Prasenjit Debnath Agartala Tripura, India 09436580834
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *