নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 11th June. 2026: রাজ্য গোয়েন্দা শাখার খবরের ভিত্তিতে গাঁজা বিরোধী অভিযানে ব্যাপক সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ । যাত্রাপুর থানার অন্তর্গত কালিখলা ও লেদরাবাড়ি থেকে ৯৭৯ কেজি শুকনো গাজা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। টানা পাঁচ ঘন্টা ধরে চালানো এই অভিযানে 979 কেজি শুকনো গাঁজা উদ্ধারে সক্ষম হল সিপাহীজলা জেলার যাত্রাপুর পুলিশ প্রশাসন। ত্রিপুরা গোয়েন্দা শাখার প্রাপ্ত সংবাদের ভিত্তিতে চলা এই অভিযানে যাত্রাপুর থানার অন্তর্গত লেদ্রাবাড়ি এবং উত্তর কালিখলা এলাকা থেকে মাটি খুঁড়ে ড্রাম ভর্তি শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় অভিযানকারী দল। স্পেশাল টাস্ক ফোর্স, টিএসআর, এবং যাত্রাপুর থানা পুলিশের যৌথ অভিযানে আসে এই সফলতা। যার নেতৃত্ব দেন যাত্রাপুর থানার ওসি পার্থনাথ ভৌমিক। জানা যায়, গভীর জঙ্গলে মাটির নিচে পুতা ছিল ২৭ টি ড্রাম এবং দুটি বস্তায় ভর্তি ছিল 979 কেজি গাঁজা গুলি । দীর্ঘক্ষণ অভিযান চালিয়ে উদ্ধারকৃত গাঁজা ভর্তি ড্রামগুলি উদ্ধার করে যাত্রাপুর থানায় আনতে সক্ষম হয় অভিযানকারী দল। পরে এক সাক্ষাতে অভিযান প্রসঙ্গে বিস্তারিত তুলে ধরেন যাত্রাপুর থানার ওসি পার্থনাথ ভৌমিক। আগামী দিনে এ ধরনের অভিযান জারি থাকবে বলে জানান ওসি ।
রাজ্য গোয়েন্দা শাখার খবরের ভিত্তিতে গাঁজা বিরোধী অভিযানে ব্যাপক সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ ।
আমাদের সম্পর্কে
সুবার্তা যাত্রা শুরু করেছিল ১২ জানুয়ারি, ২০২০। নিউজ সুবার্তার আত্মপ্রকাশ ঘটেছিল স্বামী বিবেকানন্দের জন্মদিনে দিন।
কোনও সংবাদপত্র শক্তি আহরণ করে তার পাঠকবর্গের কাছ থেকে। আর এই পাঠকদের কাছ থেকেই সুবার্তা পেয়েছে তার প্রেরণা। তাঁরাই তো সংবাদপত্রের উচ্চ সমাজের বেশির ভাগ মানুষ ইংরেজি সংবাদপত্র না-পড়ে একটি আঞ্চলিক ভাষার খবরের কাগজ পড়েন, এ-ঘটনা সত্যিই অভিনব। আর কোনও নগরে আমরা এমন ঘটনা দেখতে পাই না।
Newssubarta.com বাংলা ভাষায় ত্রিপুরার এক নম্বর নিউজ ওয়েবসাইট। পাঠকসংখ্যা এবং পেজভিউয়ে সর্বোচ্চ এই ওয়েবসাইটের মাসিক গড় পাঠক কয়েক লক্ষ্য । সঠিক, নির্ভরযোগ্য এবং বিশ্লেষণাত্মক খবর দেওয়ায় নিউজ সুবার্তা অনলাইন পাঠকসংখ্যা প্রতি মাসে ক্রমাগত বাড়ছে।
সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মেও সুবার্তা রয়েছে। ফেসবুক পেজে নজর রাখেন কয়েক লক্ষ নেটাগরিক। টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আমাদের এখনই ফলো করেন কয়েক হাজার মানুষ। এই সংখ্যাও প্রতিদিন চক্রবৃদ্ধি হারে বাড়ছে।
EDITOR IN CHIEF
Prasenjit Debnath
Agartala Tripura, India
09436580834
Leave a Comment
