নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 1st June. 2026 : কলকাতার রানি রাসমণি রোডে ধরনায় বসতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আগামিকাল অর্থাৎ ২রা জুন মঙ্গলবার সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত ধর্মতলার রানি রাসমণি রোডে ধরনায় বসার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। সূত্রের খবর, বেলা ২ থেকে ৮ পর্যন্ত নেত্রী মমতা উপস্থিত থাকবেন। তবে সূত্রের খবর, পুলিশ ধরনার রানি রাসমণি রোডে ধরনার অনুমতি দেয়নি। মঙ্গলবার ধরনার একদিন আগে পুলিশি অনুমতি না মেলায় বড় সমস্যায় তৃণমূল সুপ্রিমো। উল্লেখ্য, এর আগে মমতার সরকার থাকাকালীন বিরোধী দলনেতা হিসাবে শুভেন্দু অধিকারী বিভিন্ন জায়গায় ধরনা করতে চেয়ে পুলিশের কাছে অনুমতি নিতেন। অভিযোগ, সেই সময় তাঁকে মমতার পুলিশ অনুমতি দিতেন না। বার বার ছুটতে হত আদালতে। সোমবার প্রাথমিকভাবে জানা গিয়েছে পুলিশ রানি রাসমণি রোডে ধরনার অনুমতি দেয়নি। বিকল্প হিসাবে ‘Y’ চ্যানেলে বসার প্রস্তাব দেওয়া হয়েছে পুলিশের তরফে। ২ ঘণ্টার জন্য সেখানে অনুমতি দেওয়া হয়েছে। সূত্রের খবর, তাতে প্রাথমিকভাবে রাজি হয়নি তৃণমূল। এখন দেখার মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনার কী হয়।
কলকাতার রানি রাসমণি রোডে ধরনায় বসতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
আমাদের সম্পর্কে
সুবার্তা যাত্রা শুরু করেছিল ১২ জানুয়ারি, ২০২০। নিউজ সুবার্তার আত্মপ্রকাশ ঘটেছিল স্বামী বিবেকানন্দের জন্মদিনে দিন।
কোনও সংবাদপত্র শক্তি আহরণ করে তার পাঠকবর্গের কাছ থেকে। আর এই পাঠকদের কাছ থেকেই সুবার্তা পেয়েছে তার প্রেরণা। তাঁরাই তো সংবাদপত্রের উচ্চ সমাজের বেশির ভাগ মানুষ ইংরেজি সংবাদপত্র না-পড়ে একটি আঞ্চলিক ভাষার খবরের কাগজ পড়েন, এ-ঘটনা সত্যিই অভিনব। আর কোনও নগরে আমরা এমন ঘটনা দেখতে পাই না।
Newssubarta.com বাংলা ভাষায় ত্রিপুরার এক নম্বর নিউজ ওয়েবসাইট। পাঠকসংখ্যা এবং পেজভিউয়ে সর্বোচ্চ এই ওয়েবসাইটের মাসিক গড় পাঠক কয়েক লক্ষ্য । সঠিক, নির্ভরযোগ্য এবং বিশ্লেষণাত্মক খবর দেওয়ায় নিউজ সুবার্তা অনলাইন পাঠকসংখ্যা প্রতি মাসে ক্রমাগত বাড়ছে।
সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মেও সুবার্তা রয়েছে। ফেসবুক পেজে নজর রাখেন কয়েক লক্ষ নেটাগরিক। টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আমাদের এখনই ফলো করেন কয়েক হাজার মানুষ। এই সংখ্যাও প্রতিদিন চক্রবৃদ্ধি হারে বাড়ছে।
EDITOR IN CHIEF
Prasenjit Debnath
Agartala Tripura, India
09436580834
Leave a Comment
