নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 3rd April. 2026 : খোয়াইয়ের পর এবার গোমতী জেলায় সফর করলেন রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধ্যানকর। শুক্রবার গোমতী ও দক্ষিন জেলার নির্বাচনের সময়ে আইন শৃঙ্খলা সহ আনুসঙ্গিক সব দিক নিয়ে আলোচনা করা হয় যাতে নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করা যায়।পাহাড়ের আসন্ন নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে গোমতী জেলায় এই জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। গোমতী জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পুলিশ মহানির্দেশক সহ গোমতী ও দক্ষিণ জেলার পুলিশ সুপার এবং বিভিন্ন মহকুমার পুলিশ আধিকারিকরা। বৈঠকে নির্বাচনকালীন এবং নির্বাচনোত্তর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ ও কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের প্রস্তুতি আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয় বলে জানা গেছে। এ সম্পর্কে বৈঠকে সংবাদ মাধ্যমের মুখোমুখি রাজ্য পুলিশের মহানির্দেশক বিস্তারিত জানান ।
শুক্রবার খোয়াইয়ের পর গোমতী জেলায় সফর করলেন রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধ্যানকর।
আমাদের সম্পর্কে
সুবার্তা যাত্রা শুরু করেছিল ১২ জানুয়ারি, ২০২০। নিউজ সুবার্তার আত্মপ্রকাশ ঘটেছিল স্বামী বিবেকানন্দের জন্মদিনে দিন।
কোনও সংবাদপত্র শক্তি আহরণ করে তার পাঠকবর্গের কাছ থেকে। আর এই পাঠকদের কাছ থেকেই সুবার্তা পেয়েছে তার প্রেরণা। তাঁরাই তো সংবাদপত্রের উচ্চ সমাজের বেশির ভাগ মানুষ ইংরেজি সংবাদপত্র না-পড়ে একটি আঞ্চলিক ভাষার খবরের কাগজ পড়েন, এ-ঘটনা সত্যিই অভিনব। আর কোনও নগরে আমরা এমন ঘটনা দেখতে পাই না।
Newssubarta.com বাংলা ভাষায় ত্রিপুরার এক নম্বর নিউজ ওয়েবসাইট। পাঠকসংখ্যা এবং পেজভিউয়ে সর্বোচ্চ এই ওয়েবসাইটের মাসিক গড় পাঠক কয়েক লক্ষ্য । সঠিক, নির্ভরযোগ্য এবং বিশ্লেষণাত্মক খবর দেওয়ায় নিউজ সুবার্তা অনলাইন পাঠকসংখ্যা প্রতি মাসে ক্রমাগত বাড়ছে।
সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মেও সুবার্তা রয়েছে। ফেসবুক পেজে নজর রাখেন কয়েক লক্ষ নেটাগরিক। টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আমাদের এখনই ফলো করেন কয়েক হাজার মানুষ। এই সংখ্যাও প্রতিদিন চক্রবৃদ্ধি হারে বাড়ছে।
EDITOR IN CHIEF
Prasenjit Debnath
Agartala Tripura, India
09436580834
Leave a Comment
