10ই এপ্রিল শুক্রবার বিশ্বের অন্যতম মহামানব ক্রিস্টিয়ান ফেডারিক স্যামুয়েল হ্যানিমেন এর ২৭১ তম জন্মবার্ষিকী ।

News Subarta
1 Min Read
                                                       নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 10th April. 2026 :     10ই এপ্রিল শুক্রবার বিশ্বের অন্যতম মহামানব ক্রিস্টিয়ান ফেডারিক স্যামুয়েল হ্যানিমেন এর ২৭১ তম জন্মবার্ষিকী ।এই দিনকে সারা বিশ্বে বিশ্ব হোমিওপ্যাথি দিবস হিসেবে পালন করা হয়। রাজ্যেও এদিন বিশ্ব হোমিওপ্যাথি দিবস উদযাপন করেছে ত্রিপুরা হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশন ।রাজধানীর রেন্টাস কলোনিস্হিত নেতাজি সুভাষ স্টেট হোমিওপ্যাথিক হাসপাতালে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।অনুষ্ঠানে ক্রিস্টিয়ান ফেডরিকক হ্যানিমেন এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেতাজি সুভাষ স্টেট হোমিওপ্যাথিক হাসপাতালের ইনচার্জ ডাক্তার সুশান্ত সরকার,বিভাগীয় প্রধান ডাক্তার সুজয় দাস ,ত্রিপুরা হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশনের সম্পাদক ডাক্তার সুখেন্দু নাথ, চিকিৎসক সূর্যসেন ও প্রশান্ত ভৌমিক সহ অন্যান্যরা। এদিন হাসপাতালের বিভাগীয় প্রধান ডাক্তার সুজয় দাস জানান ,বিশ্ব হোমিওপ্যাথি দিবস উদযাপন উপলক্ষে এক মাস ধরে তারা বিভিন্ন কর্মসূচি পালন করে চলেছেন । হোমিওপ্যাথিক চিকিৎসার প্রচার ও প্রসারের লক্ষ্যেই এই অনুষ্ঠান পালন করা হচ্ছে বলে জানান তিনি।
Share This Article
আমাদের সম্পর্কে সুবার্তা যাত্রা শুরু করেছিল ১২ জানুয়ারি, ২০২০। নিউজ সুবার্তার আত্মপ্রকাশ ঘটেছিল স্বামী বিবেকানন্দের জন্মদিনে দিন। কোনও সংবাদপত্র শক্তি আহরণ করে তার পাঠকবর্গের কাছ থেকে। আর এই পাঠকদের কাছ থেকেই সুবার্তা পেয়েছে তার প্রেরণা। তাঁরাই তো সংবাদপত্রের উচ্চ সমাজের বেশির ভাগ মানুষ ইংরেজি সংবাদপত্র না-পড়ে একটি আঞ্চলিক ভাষার খবরের কাগজ পড়েন, এ-ঘটনা সত্যিই অভিনব। আর কোনও নগরে আমরা এমন ঘটনা দেখতে পাই না। Newssubarta.com বাংলা ভাষায় ত্রিপুরার এক নম্বর নিউজ ওয়েবসাইট। পাঠকসংখ্যা এবং পেজভিউয়ে সর্বোচ্চ এই ওয়েবসাইটের মাসিক গড় পাঠক কয়েক লক্ষ্য । সঠিক, নির্ভরযোগ্য এবং বিশ্লেষণাত্মক খবর দেওয়ায় নিউজ সুবার্তা অনলাইন পাঠকসংখ্যা প্রতি মাসে ক্রমাগত বাড়ছে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মেও সুবার্তা রয়েছে। ফেসবুক পেজে নজর রাখেন কয়েক লক্ষ নেটাগরিক। টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আমাদের এখনই ফলো করেন কয়েক হাজার মানুষ। এই সংখ্যাও প্রতিদিন চক্রবৃদ্ধি হারে বাড়ছে। EDITOR IN CHIEF Prasenjit Debnath Agartala Tripura, India 09436580834
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *