আগরতলা-শিলচর ও শিলচর-আগরতলা রুটের যাত্রীবাহী ট্রেনের পানিসাগর রেলস্টেশনে নিয়মিত স্টপেজ চালুর দাবিতে বৃহস্পতিবার গণআন্দোলনে সামিল হন ওই এলাকার সাধারণ মানুষ।

News Subarta
1 Min Read

                        নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক,  Published on: 21th May. 2026 :     আগরতলা-শিলচর ও শিলচর-আগরতলা রুটের যাত্রীবাহী ট্রেনের পানিসাগর রেলস্টেশনে নিয়মিত স্টপেজ চালুর দাবিতে বৃহস্পতিবার গণআন্দোলনে সামিল হন ওই এলাকার সাধারণ মানুষ। পাশাপাশি স্টেশনে একটি ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিও জোরালো ভাবে তুলে ধরেন আন্দোলনকারীরা।এদিন
সকাল থেকেই স্টেশন চত্বরে ভিড় জমাতে শুরু করেন আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ, টিএসআর জওয়ান এবং রেল পুলিশ। আন্দোলন কারীদের অভিযোগ, করোনা মহামারীর পর থেকেই পানিসাগর রেলস্টেশনে একাধিক গুরুত্বপূর্ণ ট্রেনের স্টপেজ বন্ধ করে দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে এই সমস্যা সমাধানের দাবি জানানো হলেও রেল দপ্তরের পক্ষ থেকে কোন সদর্থক পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে যাত্রীদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে বলে দাবি তাঁদের।স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, পানিসাগর একটি গুরুত্বপূর্ণ এলাকা হওয়া সত্ত্বেও এখানে ট্রেনের নিয়মিত স্টপেজ না থাকায় সাধারণ মানুষ, ছাত্র-ছাত্রী, চাকরিজীবী এবং রোগীদের যাতায়াতে ব্যাপক সমস্যা তৈরি হচ্ছে। সেই সঙ্গে স্টেশনে ফুটওভার ব্রিজ না থাকায় যাত্রীদের নিরাপত্তাও বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ ওঠে।
পরবর্তীতে নির্ধারিত সময়ে শিলচর-আগরতলা গামী ট্রেন পানিসাগর স্টেশনে পৌঁছালে আন্দোলনকারীরা ট্রেন আটকে বিক্ষোভ দেখান। তাদের হুঁশিয়ারি, দ্রুত দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন।

Share This Article
আমাদের সম্পর্কে সুবার্তা যাত্রা শুরু করেছিল ১২ জানুয়ারি, ২০২০। নিউজ সুবার্তার আত্মপ্রকাশ ঘটেছিল স্বামী বিবেকানন্দের জন্মদিনে দিন। কোনও সংবাদপত্র শক্তি আহরণ করে তার পাঠকবর্গের কাছ থেকে। আর এই পাঠকদের কাছ থেকেই সুবার্তা পেয়েছে তার প্রেরণা। তাঁরাই তো সংবাদপত্রের উচ্চ সমাজের বেশির ভাগ মানুষ ইংরেজি সংবাদপত্র না-পড়ে একটি আঞ্চলিক ভাষার খবরের কাগজ পড়েন, এ-ঘটনা সত্যিই অভিনব। আর কোনও নগরে আমরা এমন ঘটনা দেখতে পাই না। Newssubarta.com বাংলা ভাষায় ত্রিপুরার এক নম্বর নিউজ ওয়েবসাইট। পাঠকসংখ্যা এবং পেজভিউয়ে সর্বোচ্চ এই ওয়েবসাইটের মাসিক গড় পাঠক কয়েক লক্ষ্য । সঠিক, নির্ভরযোগ্য এবং বিশ্লেষণাত্মক খবর দেওয়ায় নিউজ সুবার্তা অনলাইন পাঠকসংখ্যা প্রতি মাসে ক্রমাগত বাড়ছে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মেও সুবার্তা রয়েছে। ফেসবুক পেজে নজর রাখেন কয়েক লক্ষ নেটাগরিক। টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আমাদের এখনই ফলো করেন কয়েক হাজার মানুষ। এই সংখ্যাও প্রতিদিন চক্রবৃদ্ধি হারে বাড়ছে। EDITOR IN CHIEF Prasenjit Debnath Agartala Tripura, India 09436580834
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *