নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 9th June. 2026 সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় গর্ভবতী মায়েদের সুস্বাস্থ্য ও সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে শুরু হয়েছিল ‘প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান’। এই জনমুখী প্রকল্পের এক দশক পূর্তিকে কেন্দ্র করে মঙ্গলবার সাব্রুম মহকুমা হাসপাতালে আয়োজিত হল এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও প্রাণবন্ত অনুষ্ঠান। ‘নিরাপদ মাতৃত্ব প্রচারের এক দশক’ শীর্ষক এই কর্মসূচিকে কেন্দ্র করে স্বাস্থ্যকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ছিল উৎসাহের আমেজ। এদিন আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাব্রুম মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডক্টর নিপেন্দ্র রিয়াং, মাতৃত্ব সুরক্ষা বিষয়ক নোডাল অফিসার ডক্টর সৌমিক হাজরা সহ হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। এছাড়া অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বহু আশা কর্মী এবং প্রসূতি মায়েরা।অনুষ্ঠানে বক্তারা গত ১০ বছরের সফল যাত্রার খতিয়ান তুলে ধরেন। মা ও শিশুর মৃত্যুর হার হ্রাস করতে এবং প্রতিটি গর্ভবতী মায়ের স্বাস্থ্য পরীক্ষার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় গর্ভবতী মায়েদের সুস্বাস্থ্য ও সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে শুরু হয়েছিল ‘প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান’।
আমাদের সম্পর্কে
সুবার্তা যাত্রা শুরু করেছিল ১২ জানুয়ারি, ২০২০। নিউজ সুবার্তার আত্মপ্রকাশ ঘটেছিল স্বামী বিবেকানন্দের জন্মদিনে দিন।
কোনও সংবাদপত্র শক্তি আহরণ করে তার পাঠকবর্গের কাছ থেকে। আর এই পাঠকদের কাছ থেকেই সুবার্তা পেয়েছে তার প্রেরণা। তাঁরাই তো সংবাদপত্রের উচ্চ সমাজের বেশির ভাগ মানুষ ইংরেজি সংবাদপত্র না-পড়ে একটি আঞ্চলিক ভাষার খবরের কাগজ পড়েন, এ-ঘটনা সত্যিই অভিনব। আর কোনও নগরে আমরা এমন ঘটনা দেখতে পাই না।
Newssubarta.com বাংলা ভাষায় ত্রিপুরার এক নম্বর নিউজ ওয়েবসাইট। পাঠকসংখ্যা এবং পেজভিউয়ে সর্বোচ্চ এই ওয়েবসাইটের মাসিক গড় পাঠক কয়েক লক্ষ্য । সঠিক, নির্ভরযোগ্য এবং বিশ্লেষণাত্মক খবর দেওয়ায় নিউজ সুবার্তা অনলাইন পাঠকসংখ্যা প্রতি মাসে ক্রমাগত বাড়ছে।
সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মেও সুবার্তা রয়েছে। ফেসবুক পেজে নজর রাখেন কয়েক লক্ষ নেটাগরিক। টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আমাদের এখনই ফলো করেন কয়েক হাজার মানুষ। এই সংখ্যাও প্রতিদিন চক্রবৃদ্ধি হারে বাড়ছে।
EDITOR IN CHIEF
Prasenjit Debnath
Agartala Tripura, India
09436580834
Leave a Comment
