আইনশৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে, ২০ এপ্রিল থেকে ১৯ জুন পর্যন্ত সদর ও মোহনপুর মহকুমার অন্তর্গত ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের ৫০০ মিটারের মধ্যে রাতের বেলায় (রাত ৮:০০টা থেকে ভোর ৫:০০টা পর্যন্ত) জনসাধারণের চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 20th April. 2026 : আইন শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে ২০ এপ্রিল থেকে আগামী ১৯শে জুন পর্যন্ত সদর ও মোহনপুর মহকুমার অন্তর্গত ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের ৫০০ মিটারের মধ্যে রাতের বেলায় অর্থাৎ রাত ৮টা থেকে ভোর ৫টা পর্যন্ত জনসাধারণের চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এব্যাপারে সোমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডাঃ বিশাল কুমার জানান, ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের ৫০০ মিটার পর্যন্ত ১৬৩ ধারায় নির্দিষ্ট সময়ে জনসাধারণের চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এই সময়ে বি এস এফ’কে কিছু অধিকার দেওয়া হয়েছে। যাতে বি এস এফ অবৈধ কার্যকলাপ রুখতে পারে। তবে এই সকল জায়গায় আম জনতা স্বাভাবিক ভাবেই জীবন জাপন করতে পারবে বলে জেলা শাসক জানান।
