নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 10th June. 2026: ফের একবার পারিবারিক বিবাদকে কেন্দ্র করে দুই ভাইয়ের পরিবারের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাটি ঘটে বুধবার চুরাইবাড়ি থানার অন্তর্গত বাঘন গ্রাম পঞ্চায়েত এলাকায় l ঘটনায় উভয় পক্ষের মোট ছয়জন আহত হন। আহতদের কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হলে তাঁদের মধ্যে তিনজনের শারীরিক অবস্থা অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করা হয়। আহতরা হলেন -জালাল উদ্দিন, তাঁর স্ত্রী রায়না বেগম এবং ছেলে ছালেক উদ্দিন। অপরদিকে বড় ভাই নুর উদ্দিন, তাঁর ছেলে জাকির হোসেন এবং পুত্রবধূ রেশমা বেগমও আহত হন। জানা গেছে, সামান্য কথা কাটাকাটিকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। মুহূর্তের মধ্যেই উভয় পক্ষ একে অপরের উপর হামলা চালায়। ইতিমধ্যে উভয় পক্ষই চুরাইবাড়ি থানায় পৃথক অভিযোগ দায়ের করেছে। জানা গেছে,পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
ফের একবার পারিবারিক বিবাদকে কেন্দ্র করে দুই ভাইয়ের পরিবারের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।
আমাদের সম্পর্কে
সুবার্তা যাত্রা শুরু করেছিল ১২ জানুয়ারি, ২০২০। নিউজ সুবার্তার আত্মপ্রকাশ ঘটেছিল স্বামী বিবেকানন্দের জন্মদিনে দিন।
কোনও সংবাদপত্র শক্তি আহরণ করে তার পাঠকবর্গের কাছ থেকে। আর এই পাঠকদের কাছ থেকেই সুবার্তা পেয়েছে তার প্রেরণা। তাঁরাই তো সংবাদপত্রের উচ্চ সমাজের বেশির ভাগ মানুষ ইংরেজি সংবাদপত্র না-পড়ে একটি আঞ্চলিক ভাষার খবরের কাগজ পড়েন, এ-ঘটনা সত্যিই অভিনব। আর কোনও নগরে আমরা এমন ঘটনা দেখতে পাই না।
Newssubarta.com বাংলা ভাষায় ত্রিপুরার এক নম্বর নিউজ ওয়েবসাইট। পাঠকসংখ্যা এবং পেজভিউয়ে সর্বোচ্চ এই ওয়েবসাইটের মাসিক গড় পাঠক কয়েক লক্ষ্য । সঠিক, নির্ভরযোগ্য এবং বিশ্লেষণাত্মক খবর দেওয়ায় নিউজ সুবার্তা অনলাইন পাঠকসংখ্যা প্রতি মাসে ক্রমাগত বাড়ছে।
সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মেও সুবার্তা রয়েছে। ফেসবুক পেজে নজর রাখেন কয়েক লক্ষ নেটাগরিক। টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আমাদের এখনই ফলো করেন কয়েক হাজার মানুষ। এই সংখ্যাও প্রতিদিন চক্রবৃদ্ধি হারে বাড়ছে।
EDITOR IN CHIEF
Prasenjit Debnath
Agartala Tripura, India
09436580834
Leave a Comment
