নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 11th June. 2026: আগামী ১২ই জুন শুক্রবার এ টি টি এফ ও এনএলএফটি’র প্রতিনিধিরা যে বন্ধ ডেকেছে, তাদের প্রতিনিধিদের নিয়ে বৃহস্পতিবার এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন মন্ত্রী বিকাশ দেববর্মা। আত্মসমর্পণ কারী জঙ্গিদের পক্ষ থেকে আগামী ১২ই জুন পথ অবরোধ কর্মসূচির হুঁশিয়ারি এবং তাদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সৃষ্ট পরিস্থিতির প্রেক্ষিতে এদিন মহাকরণে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আত্মসমর্পণকারী জঙ্গিদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন মন্ত্রী বিকাশ দেববর্মা।বৈঠকে আত্মসমর্পণকারী জঙ্গিদের পুনর্বাসন, বিভিন্ন বকেয়া দাবি এবং অন্যান্য সমস্যার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মন্ত্রী বিকাশ দেববর্মা তাদের দাবিগুলি গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেন এবং শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের ওপর জোর দেন।সরকার ও আত্মসমর্পণকারী জঙ্গিদের মধ্যে এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
আগামী ১২ই জুন শুক্রবার এ টি টি এফ ও এনএলএফটি’র প্রতিনিধিরা যে বন্ধ ডেকেছে, তাদের প্রতিনিধিদের নিয়ে বৃহস্পতিবার এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন মন্ত্রী বিকাশ দেববর্মা।
আমাদের সম্পর্কে
সুবার্তা যাত্রা শুরু করেছিল ১২ জানুয়ারি, ২০২০। নিউজ সুবার্তার আত্মপ্রকাশ ঘটেছিল স্বামী বিবেকানন্দের জন্মদিনে দিন।
কোনও সংবাদপত্র শক্তি আহরণ করে তার পাঠকবর্গের কাছ থেকে। আর এই পাঠকদের কাছ থেকেই সুবার্তা পেয়েছে তার প্রেরণা। তাঁরাই তো সংবাদপত্রের উচ্চ সমাজের বেশির ভাগ মানুষ ইংরেজি সংবাদপত্র না-পড়ে একটি আঞ্চলিক ভাষার খবরের কাগজ পড়েন, এ-ঘটনা সত্যিই অভিনব। আর কোনও নগরে আমরা এমন ঘটনা দেখতে পাই না।
Newssubarta.com বাংলা ভাষায় ত্রিপুরার এক নম্বর নিউজ ওয়েবসাইট। পাঠকসংখ্যা এবং পেজভিউয়ে সর্বোচ্চ এই ওয়েবসাইটের মাসিক গড় পাঠক কয়েক লক্ষ্য । সঠিক, নির্ভরযোগ্য এবং বিশ্লেষণাত্মক খবর দেওয়ায় নিউজ সুবার্তা অনলাইন পাঠকসংখ্যা প্রতি মাসে ক্রমাগত বাড়ছে।
সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মেও সুবার্তা রয়েছে। ফেসবুক পেজে নজর রাখেন কয়েক লক্ষ নেটাগরিক। টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আমাদের এখনই ফলো করেন কয়েক হাজার মানুষ। এই সংখ্যাও প্রতিদিন চক্রবৃদ্ধি হারে বাড়ছে।
EDITOR IN CHIEF
Prasenjit Debnath
Agartala Tripura, India
09436580834
Leave a Comment
