নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 18th June. 2026: বৃহস্পতিবার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে দক্ষিণ ত্রিপুরা জেলার ঐতিহ্যবাহী লুধুয়া অর্গানিক চা বাগানের প্রায় দুই একর আয়তনের জলাশয়ে তিনটি পেডেল বোট ও দুটি কায়াক বোটের ট্রায়াল রান উদ্বোধন করেন জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুপাইছড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন রাখি ত্রিপুরা, বিডিও প্রীতম দেবনাথ ও ভারপ্রাপ্ত মহকুমা শাসক রতন দাস সহ অন্যান্যরা। রুপাইছড়ি ব্লকের আর্থিক সহায়তায় চালু হওয়া এই উদ্যোগ পর্যটকদের জন্য নতুন আকর্ষণ হিসেবে বিবেচিত হচ্ছে। ভবিষ্যতে এখানে রোপওয়ে নির্মাণ ও সৌন্দর্যায়নের পরিকল্পনাও রয়েছে। প্রায় ১,২৫২.৮৫ একর বিস্তৃত লুধুয়া চা বাগান উচ্চমানের অর্গানিক সবুজ চা উৎপাদনের জন্য সুপরিচিত। এদিন জেলা শাসক জানান, রাজ্য সরকারের লক্ষ্য পর্যটন শিল্পের প্রসার ঘটানো এবং লুধুয়াকে উত্তর-পূর্বাঞ্চলের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা।…
দক্ষিণ ত্রিপুরা জেলার ঐতিহ্যবাহী লুধুয়া অর্গানিক চা বাগানের প্রায় দুই একর আয়তনের জলাশয়ে তিনটি পেডেল বোট ও দুটি কায়াক বোটের ট্রায়াল রান উদ্বোধন করেন জেলা শাসক
আমাদের সম্পর্কে
সুবার্তা যাত্রা শুরু করেছিল ১২ জানুয়ারি, ২০২০। নিউজ সুবার্তার আত্মপ্রকাশ ঘটেছিল স্বামী বিবেকানন্দের জন্মদিনে দিন।
কোনও সংবাদপত্র শক্তি আহরণ করে তার পাঠকবর্গের কাছ থেকে। আর এই পাঠকদের কাছ থেকেই সুবার্তা পেয়েছে তার প্রেরণা। তাঁরাই তো সংবাদপত্রের উচ্চ সমাজের বেশির ভাগ মানুষ ইংরেজি সংবাদপত্র না-পড়ে একটি আঞ্চলিক ভাষার খবরের কাগজ পড়েন, এ-ঘটনা সত্যিই অভিনব। আর কোনও নগরে আমরা এমন ঘটনা দেখতে পাই না।
Newssubarta.com বাংলা ভাষায় ত্রিপুরার এক নম্বর নিউজ ওয়েবসাইট। পাঠকসংখ্যা এবং পেজভিউয়ে সর্বোচ্চ এই ওয়েবসাইটের মাসিক গড় পাঠক কয়েক লক্ষ্য । সঠিক, নির্ভরযোগ্য এবং বিশ্লেষণাত্মক খবর দেওয়ায় নিউজ সুবার্তা অনলাইন পাঠকসংখ্যা প্রতি মাসে ক্রমাগত বাড়ছে।
সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মেও সুবার্তা রয়েছে। ফেসবুক পেজে নজর রাখেন কয়েক লক্ষ নেটাগরিক। টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আমাদের এখনই ফলো করেন কয়েক হাজার মানুষ। এই সংখ্যাও প্রতিদিন চক্রবৃদ্ধি হারে বাড়ছে।
EDITOR IN CHIEF
Prasenjit Debnath
Agartala Tripura, India
09436580834
Leave a Comment
