নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 22th April. 2026 : এডিসি নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক অশান্তি ও হিংসার অভিযোগ ক্রমশ তীব্রতর হচ্ছে। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, ক্ষমতায় আসা তিপ্রা মথা দলের একাংশ পরিকল্পিতভাবে তাদের নেতা কর্মীদের উপর হামলা ও হেনস্তা চালাচ্ছে। এর জেরে বহু কর্মী-সমর্থক নিরাপত্তার অভাবে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন l এমনটাই অভিযোগ।বিশেষ করে সাব্রুমের ২৮ শিলাছড়ি-মনু বনকুল কেন্দ্রে বিজেপির জয়ের পর আক্রমণের মাত্রা বেড়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।এই প্রেক্ষাপটে বুধবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন তিনি ঘটনাস্থল ঘুরে দেখে স্থানীয় নেতৃত্বদের সঙ্গে কথা বলেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য পুলিশের মহা নির্দেশক অনুরাগ ধ্যাণকর সহ প্রশাসনিক আধিকারিকরা l
বর্তমান পরিস্থিতি স্পষ্ট করে দিচ্ছে, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ক্রমশ হিংসার রূপ নিচ্ছে, যা গণতান্ত্রিক পরিবেশের পক্ষে গভীর উদ্বেগের বিষয়। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, আইন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করব এখানে বলে তিনি জানান l
রাজনৈতিক অশান্তি ও হিংসার অভিযোগ ক্রমশ তীব্রতর হচ্ছে এই প্রেক্ষাপটে বুধবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
আমাদের সম্পর্কে
সুবার্তা যাত্রা শুরু করেছিল ১২ জানুয়ারি, ২০২০। নিউজ সুবার্তার আত্মপ্রকাশ ঘটেছিল স্বামী বিবেকানন্দের জন্মদিনে দিন।
কোনও সংবাদপত্র শক্তি আহরণ করে তার পাঠকবর্গের কাছ থেকে। আর এই পাঠকদের কাছ থেকেই সুবার্তা পেয়েছে তার প্রেরণা। তাঁরাই তো সংবাদপত্রের উচ্চ সমাজের বেশির ভাগ মানুষ ইংরেজি সংবাদপত্র না-পড়ে একটি আঞ্চলিক ভাষার খবরের কাগজ পড়েন, এ-ঘটনা সত্যিই অভিনব। আর কোনও নগরে আমরা এমন ঘটনা দেখতে পাই না।
Newssubarta.com বাংলা ভাষায় ত্রিপুরার এক নম্বর নিউজ ওয়েবসাইট। পাঠকসংখ্যা এবং পেজভিউয়ে সর্বোচ্চ এই ওয়েবসাইটের মাসিক গড় পাঠক কয়েক লক্ষ্য । সঠিক, নির্ভরযোগ্য এবং বিশ্লেষণাত্মক খবর দেওয়ায় নিউজ সুবার্তা অনলাইন পাঠকসংখ্যা প্রতি মাসে ক্রমাগত বাড়ছে।
সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মেও সুবার্তা রয়েছে। ফেসবুক পেজে নজর রাখেন কয়েক লক্ষ নেটাগরিক। টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আমাদের এখনই ফলো করেন কয়েক হাজার মানুষ। এই সংখ্যাও প্রতিদিন চক্রবৃদ্ধি হারে বাড়ছে।
EDITOR IN CHIEF
Prasenjit Debnath
Agartala Tripura, India
09436580834
Leave a Comment
