নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 13th March. 2026 : বিয়ের দিনে নাবালিকার বিয়ে আটকাল প্রশাসন। ঘটনা শুক্রবার বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত বড়জলা পালপাড়া এলাকায়। গোপনে বিয়ের সমস্ত রকম প্রস্তুতি শেষ বাড়িতে। মেয়েটিকেও তার বাপের বাড়ি কলমচৌরা থানার অন্তর্গত বক্সনগর থেকে তুলে আনা হয়েছে ছেলের বাড়িতে। শুক্রবার রাতে বিয়ে হবে। কিন্তু এরই মধ্যে ঘটে গেল অনভিপ্রেত এক ঘটনা। খবর চলে যায় প্রশাসনের কাছে।হঠাৎ করে শুক্রবার বিকেলে চাইল্ড লাইন কর্তৃপক্ষ থেকে বিশ্রামগঞ্জ থানায় ফোন আসে যে বিশ্রামগঞ্জ বড়জলা পালপাড়া গ্রামে এক নাবালিকা কন্যার বিয়ে হচ্ছে।। সিপাহীজলা চাইল্ড লাইন কর্তৃপক্ষ বিশ্রামগঞ্জ থানায় আসে। বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত দেববর্মা’র নির্দেশে বিশ্রামগঞ্জ থানার সাব ইন্সপেক্টর শম্ভু দেববর্মা পুলিশ বাহিনী নিয়ে এবং চাইল্ড লাইন কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে বড়জলা পালপাড়া গ্রামের নব বর সুজন পালের বাড়িতে গিয়ে মেয়েটিকে উদ্ধার করে। সুজন পাল এর সঙ্গে তার বিয়ে হবার কথা। মেয়েটির বয়সের সার্টিফিকেট দেখে পুলিশ এবং চাইল্ড লাইন কর্তৃপক্ষ হিসাব করে মিলিয়ে দেখেন মেয়েটি র বয়স ১৮ হয়নি। মেয়েটি নাবালিকা। পাশাপাশি মেয়েটি নাকি তিন মাসের গর্ভবতী। সঙ্গে সঙ্গে মেয়েটিকে গাড়িতে তুলে নিয়ে আসে চাইল্ড লাইন কর্তৃপক্ষ। তাকে নিয়ে যাওয়া হয় সিপাহী জলা ওয়ান স্টপ সেন্টারে। পুলিশ এবং চাইল্ড লাইন কর্তৃপক্ষকে দেখে মেয়েটি অনবরত কান্না করতে থাকে। কান্না করতে করতে মেয়েটি ঘরের বারান্দায় জ্ঞান হারিয়ে ফেলার উপক্রম হয়। মেয়েটির সঙ্গে সঙ্গে কান্না করতে থাকে গোটা এলাকার মানুষ। তবে পুলিশ এবং চাইল্ড লাইন কর্তৃপক্ষ কে দেখে পালিয়ে যায় নববর এবং তার আত্মীয়-স্বজনরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত দেববর্মা বলেন আমরা হিসাব করে দেখেছি মেয়েটির বয়স হয়নি। মেয়েটি এখনো নাবালিকা। নাবালিকা কন্যার বিবাহ দেওয়া আইন অনুযায়ী অপরাধ। তাই আমরা মেয়েটিকে তুলে নিয়ে এসেছি। কোন অভিভাবক যাতে তাদের মেয়ে সন্তানকে বোঝা না মনে করে। মেয়েদেরকে ভালোভাবে লেখাপড়া শিখিয়ে নিজের পায়ে দাঁড় করানো প্রতিটি অভিভাবকের উচিত। কোন অভিভাবক যাতে ১৮ বছরের নিচে কোন কন্যা সন্তানকে বিবাহ বন্ধনে আবদ্ধ না করে অথবা বিয়ে দেওয়ার জন্য তার উপর মানসিকভাবে চাপ সৃষ্টি না করে, যদি কোন অভিভাবক সেটা করে তাহলে আইন অনুযায়ী সেই সমস্ত অভিভাবকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংবাদ মাধ্যমে জানিয়েছেন বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত দেববর্মা। পাশাপাশি ওসি আরো বলেন নাবালিকা কর্নার বিয়েতে আসা আত্মীয়-স্বজন থেকে অতিথি ব্রাহ্মণ ডেকোরেটর সবার বিরুদ্ধে মামলা হবে। কেউ মামলা থেকে রেহাই পাবে না। তাই সাধু সাবধান। বাল্যবিবাহে সিপাহীজলা জেলা রাজ্যের মধ্যে যথেষ্ট চর্চিত। একমাস পূর্বেও বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ননজলা গ্রামে এক নাবালিকা কন্যার বিবাহ আটকে দিয়ে প্রশাসন নববর এবং তার হবু শ্বশুরকে বিশ্রামগঞ্জ থানায় নিয়ে আসে।ননজলা এবং বড়জলা পাশাপাশি গ্রাম একই থানার অন্তর্গত। ননজলার ঘটনা দেখার যে পরও শিক্ষা হয়নি বড়জলা গ্রামের নববর সুজন পালের, আজকের এই ঘটনা দেখে এমনটাই বলছে গোটা বিশ্রামগঞ্জ এলাকার মানুষ।
বিয়ের দিনে নাবালিকার বিয়ে আটকাল প্রশাসন। ঘটনা শুক্রবার বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত বড়জলা পালপাড়া এলাকায়।
আমাদের সম্পর্কে
সুবার্তা যাত্রা শুরু করেছিল ১২ জানুয়ারি, ২০২০। নিউজ সুবার্তার আত্মপ্রকাশ ঘটেছিল স্বামী বিবেকানন্দের জন্মদিনে দিন।
কোনও সংবাদপত্র শক্তি আহরণ করে তার পাঠকবর্গের কাছ থেকে। আর এই পাঠকদের কাছ থেকেই সুবার্তা পেয়েছে তার প্রেরণা। তাঁরাই তো সংবাদপত্রের উচ্চ সমাজের বেশির ভাগ মানুষ ইংরেজি সংবাদপত্র না-পড়ে একটি আঞ্চলিক ভাষার খবরের কাগজ পড়েন, এ-ঘটনা সত্যিই অভিনব। আর কোনও নগরে আমরা এমন ঘটনা দেখতে পাই না।
Newssubarta.com বাংলা ভাষায় ত্রিপুরার এক নম্বর নিউজ ওয়েবসাইট। পাঠকসংখ্যা এবং পেজভিউয়ে সর্বোচ্চ এই ওয়েবসাইটের মাসিক গড় পাঠক কয়েক লক্ষ্য । সঠিক, নির্ভরযোগ্য এবং বিশ্লেষণাত্মক খবর দেওয়ায় নিউজ সুবার্তা অনলাইন পাঠকসংখ্যা প্রতি মাসে ক্রমাগত বাড়ছে।
সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মেও সুবার্তা রয়েছে। ফেসবুক পেজে নজর রাখেন কয়েক লক্ষ নেটাগরিক। টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আমাদের এখনই ফলো করেন কয়েক হাজার মানুষ। এই সংখ্যাও প্রতিদিন চক্রবৃদ্ধি হারে বাড়ছে।
EDITOR IN CHIEF
Prasenjit Debnath
Agartala Tripura, India
09436580834
Leave a Comment
