নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 25th April. 2026 : নিজ বাড়িতে মাটির ধ্বসে চাপা পড়ে প্রাণ গেল এক শ্রমিকের । মৃতের পরিবারে শোকের ছায়া । মৃতের নাম রতন ভৌমিক, বয়স ৪৫ বছর। ঘটনাটি ঘটেছে রাজনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সিদ্ধিনগর তহশীলের একিনপুর এলাকায়।জানা গেছে, পেশায় শ্রমজীবী রতন ভৌমিক শুক্রবার নিজ বাড়িতেই মাটি কাটার কাজ করছিলেন। সেই সময় আচমকা মাটির ধ্বস নেমে তিনি সম্পূর্ণ চাপা পড়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার তথা ডিসিএম সঞ্জয় শীল ও মহকুমা প্রশাসনের কর্মীরা। পরে পূর্ত দপ্তরের ড্রেজার এনে মাটি সরিয়ে রতন ভৌমিকের মৃতদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য দেহ নিহারনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে। রতন ভৌমিক ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। তাঁর মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে পড়েছে। রতনের স্ত্রী কান্নায় ভেঙে পড়েন। তাঁর দুই সন্তান রয়েছে। ছেলে পঞ্চম শ্রেণিতে এবং মেয়ে দ্বাদশ শ্রেণিতে পড়ে। ছেলেমেয়ের পড়াশোনা কীভাবে চলবে, তা নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তিনি। ঘটনাস্থলে উপস্থিত ডিসিএম সঞ্জয় শীল শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। তিনি জানান, সরকারি নিয়ম অনুযায়ী পরিবারটিকে সব ধরনের সহায়তা দেওয়া হবে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিজ বাড়িতে মাটির ধ্বসে চাপা পড়ে প্রাণ গেল এক শ্রমিকের, নাম রতন ভৌমিক, বয়স ৪৫ বছর।
আমাদের সম্পর্কে
সুবার্তা যাত্রা শুরু করেছিল ১২ জানুয়ারি, ২০২০। নিউজ সুবার্তার আত্মপ্রকাশ ঘটেছিল স্বামী বিবেকানন্দের জন্মদিনে দিন।
কোনও সংবাদপত্র শক্তি আহরণ করে তার পাঠকবর্গের কাছ থেকে। আর এই পাঠকদের কাছ থেকেই সুবার্তা পেয়েছে তার প্রেরণা। তাঁরাই তো সংবাদপত্রের উচ্চ সমাজের বেশির ভাগ মানুষ ইংরেজি সংবাদপত্র না-পড়ে একটি আঞ্চলিক ভাষার খবরের কাগজ পড়েন, এ-ঘটনা সত্যিই অভিনব। আর কোনও নগরে আমরা এমন ঘটনা দেখতে পাই না।
Newssubarta.com বাংলা ভাষায় ত্রিপুরার এক নম্বর নিউজ ওয়েবসাইট। পাঠকসংখ্যা এবং পেজভিউয়ে সর্বোচ্চ এই ওয়েবসাইটের মাসিক গড় পাঠক কয়েক লক্ষ্য । সঠিক, নির্ভরযোগ্য এবং বিশ্লেষণাত্মক খবর দেওয়ায় নিউজ সুবার্তা অনলাইন পাঠকসংখ্যা প্রতি মাসে ক্রমাগত বাড়ছে।
সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মেও সুবার্তা রয়েছে। ফেসবুক পেজে নজর রাখেন কয়েক লক্ষ নেটাগরিক। টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আমাদের এখনই ফলো করেন কয়েক হাজার মানুষ। এই সংখ্যাও প্রতিদিন চক্রবৃদ্ধি হারে বাড়ছে।
EDITOR IN CHIEF
Prasenjit Debnath
Agartala Tripura, India
09436580834
Leave a Comment
