সংবিধান মানতে না পারলে ভারত ছেড়ে চলে যান- সুপ্রিম কোর্ট ।

News Subarta

সংবিধান মানতে না পারলে ভারত ছেড়ে চলে যান- সুপ্রিম কোর্ট ।

                                        নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 3rd Feb. 2026 :          দেশের শীর্ষ আদালতের নয়া পর্যবেক্ষণ l কোনও ভারতীয় নাগরিকের ব্যক্তিগত পরিসরে উঁকি দিতে দেওয়া হবে না। কোনও রকম আপস নয় গোপনীয়তার প্রশ্নেও। হোয়াটস অ্যাপের নতুন সুরক্ষাবিধি নিয়ে মঙ্গলবার এই ভাষাতেই নিয়ন্ত্রক সংস্থা মেটাকে ভর্ৎসনা করল দেশের সুপ্রিম কোর্ট। এবিষয়ে শীর্ষ আদালতের স্পষ্ট বার্তা, সংবিধান মানতে না পারলে ভারত ছেড়ে চলে যান!২০২১ সালে হোয়াটস অ্যাপে নয়া সুরক্ষাবিধি কার্যকর হয়েছিল। তা নিয়ে অনেকেই সেই সময় আপত্তি জানান। অভিযোগ, নতুন বিধিতে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য ব্যবহারের কথা বলা হয়েছিল। শুধু তাই নয়, নয়া সুরক্ষাবিধিতে সম্মতি না দিলে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে দেওয়া হবে না বলেও জানিয়েছে মেটা। এই অভিযোগের ভিত্তিতে হোয়াটসঅ্যাপকে ২১৩ কোটি টাকার জরিমানাও করে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া। হোয়াটসঅ্যাপ গ্রাহকদের তথ্য মেটার অন্যান্য সংস্থার হাতে তুলে দেওয়াতেও নিষেধাজ্ঞা জারি করা হয়। পরে এই নিষেধাজ্ঞা তুলে নেয় জাতীয় কোম্পানি আইন আপিল ট্রাইবুনাল ।

Share This Article
আমাদের সম্পর্কে সুবার্তা যাত্রা শুরু করেছিল ১২ জানুয়ারি, ২০২০। নিউজ সুবার্তার আত্মপ্রকাশ ঘটেছিল স্বামী বিবেকানন্দের জন্মদিনে দিন। কোনও সংবাদপত্র শক্তি আহরণ করে তার পাঠকবর্গের কাছ থেকে। আর এই পাঠকদের কাছ থেকেই সুবার্তা পেয়েছে তার প্রেরণা। তাঁরাই তো সংবাদপত্রের উচ্চ সমাজের বেশির ভাগ মানুষ ইংরেজি সংবাদপত্র না-পড়ে একটি আঞ্চলিক ভাষার খবরের কাগজ পড়েন, এ-ঘটনা সত্যিই অভিনব। আর কোনও নগরে আমরা এমন ঘটনা দেখতে পাই না। Newssubarta.com বাংলা ভাষায় ত্রিপুরার এক নম্বর নিউজ ওয়েবসাইট। পাঠকসংখ্যা এবং পেজভিউয়ে সর্বোচ্চ এই ওয়েবসাইটের মাসিক গড় পাঠক কয়েক লক্ষ্য । সঠিক, নির্ভরযোগ্য এবং বিশ্লেষণাত্মক খবর দেওয়ায় নিউজ সুবার্তা অনলাইন পাঠকসংখ্যা প্রতি মাসে ক্রমাগত বাড়ছে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মেও সুবার্তা রয়েছে। ফেসবুক পেজে নজর রাখেন কয়েক লক্ষ নেটাগরিক। টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আমাদের এখনই ফলো করেন কয়েক হাজার মানুষ। এই সংখ্যাও প্রতিদিন চক্রবৃদ্ধি হারে বাড়ছে। EDITOR IN CHIEF Prasenjit Debnath Agartala Tripura, India 09436580834
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *