নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 4th April. 2026 : নয়া পদক্ষেপ নির্বাচন কমিশনের । এবার থেকে রাজনৈতিক দলগুলি সংবাদপত্র বা বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে কোনও রকম বিজ্ঞাপন দিতে চাইলে ছাড়পত্র নিতে হবে নির্বাচন কমিশনের কাছ থেকে। চার রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চলের নির্বাচন ঘোষণার দিনই সেকথা জানিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। এবার আরও কঠোর সিদ্ধান্ত নেওয়া হল। কেরলের ভোটের চারদিন আগে নির্বাচন কমিশন জানিয়ে দিল, ভোটের আগের দিন ও ভোটের দিন কোনও দলই কোনও সংবাদ মাধ্যমে কোনও রকম বিজ্ঞাপন দিতে পারবে না। শনিবার কেরলের সিইও অফিসের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, ৮ এবং ৯ই এপ্রিল ‘প্রিন্ট মিডিয়া’য় অর্থাৎ সংবাদপত্র বা অন্য কোনও পত্রিকায় কোনও রাজনৈতিক বিজ্ঞাপন প্রকাশ করা যাবে না। কোনও রাজনৈতিক দল কোনও রকম বিজ্ঞাপন প্রকাশ করতে চাইলেই সেটা জেলা স্তরের ‘মিডিয়া সার্টিফিকেশন অ্যান্ড মনিটরিং কমিটিকে দিয়ে অনুমোদন করিয়ে নিতে হবে।
এবার থেকে রাজনৈতিক দলগুলি সংবাদপত্র বা বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে কোনও রকম বিজ্ঞাপন দিতে চাইলে ছাড়পত্র নিতে হবে নির্বাচন কমিশনের কাছ থেকে।
আমাদের সম্পর্কে
সুবার্তা যাত্রা শুরু করেছিল ১২ জানুয়ারি, ২০২০। নিউজ সুবার্তার আত্মপ্রকাশ ঘটেছিল স্বামী বিবেকানন্দের জন্মদিনে দিন।
কোনও সংবাদপত্র শক্তি আহরণ করে তার পাঠকবর্গের কাছ থেকে। আর এই পাঠকদের কাছ থেকেই সুবার্তা পেয়েছে তার প্রেরণা। তাঁরাই তো সংবাদপত্রের উচ্চ সমাজের বেশির ভাগ মানুষ ইংরেজি সংবাদপত্র না-পড়ে একটি আঞ্চলিক ভাষার খবরের কাগজ পড়েন, এ-ঘটনা সত্যিই অভিনব। আর কোনও নগরে আমরা এমন ঘটনা দেখতে পাই না।
Newssubarta.com বাংলা ভাষায় ত্রিপুরার এক নম্বর নিউজ ওয়েবসাইট। পাঠকসংখ্যা এবং পেজভিউয়ে সর্বোচ্চ এই ওয়েবসাইটের মাসিক গড় পাঠক কয়েক লক্ষ্য । সঠিক, নির্ভরযোগ্য এবং বিশ্লেষণাত্মক খবর দেওয়ায় নিউজ সুবার্তা অনলাইন পাঠকসংখ্যা প্রতি মাসে ক্রমাগত বাড়ছে।
সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মেও সুবার্তা রয়েছে। ফেসবুক পেজে নজর রাখেন কয়েক লক্ষ নেটাগরিক। টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আমাদের এখনই ফলো করেন কয়েক হাজার মানুষ। এই সংখ্যাও প্রতিদিন চক্রবৃদ্ধি হারে বাড়ছে।
EDITOR IN CHIEF
Prasenjit Debnath
Agartala Tripura, India
09436580834
Leave a Comment
