আগামী ১২ই এপ্রিল TTADC-র নির্বাচন অনুষ্ঠিত হবে নির্ভয়ে সকলকে ভোট দিতে যাওয়ার জন্য আহ্বান জানালেন রাজ্য পুলিশের মহা নির্দেশক অনুরাগ ধ্যানকর।

News Subarta
1 Min Read
                             নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 10th April. 2026 :     মাঝখানে আর মাত্র একদিন । আগামী ১২ই এপ্রিল টিটিএএডিসি-র নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন নির্ভয়ে সকলকে ভোট দিতে যাওয়ার জন্য আহ্বান জানালেন রাজ্য পুলিশের মহা নির্দেশক অনুরাগ ধ্যানকর। পাশাপাশি তিনি বলেন, এডিসি নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তার প্রশ্নে ২ কোম্পানি সি আর পি এফ,১০ কোম্পানি এস এস বি ও১২ কোম্পানি বি এস এফ মোতায়েন করা হবে। শুক্রবার এডিসি নির্বাচনের সরব প্রচার সমাপ্তির দিন সাংবাদিক সম্মেলন করে ভোটারদের উদ্দেশ্যে বার্তা দিলেন রাজ্য পুলিশের মহা নির্দেশক অনুরাগ ধ্যানকর।সাংবাদিক সম্মেলনে তিনি বলেন,আগামী ১২ই এপ্রিল রাজ্যের আটটি জেলায় এডিসি নির্বাচন অনুষ্ঠিত হবে l 1257 টি পোলিং স্টেশনে ভোট গ্রহণ করা হবে l বিভিন্ন পোলিং স্টেশনকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে l পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে, যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে বলে তিনি জানান l
Share This Article
আমাদের সম্পর্কে সুবার্তা যাত্রা শুরু করেছিল ১২ জানুয়ারি, ২০২০। নিউজ সুবার্তার আত্মপ্রকাশ ঘটেছিল স্বামী বিবেকানন্দের জন্মদিনে দিন। কোনও সংবাদপত্র শক্তি আহরণ করে তার পাঠকবর্গের কাছ থেকে। আর এই পাঠকদের কাছ থেকেই সুবার্তা পেয়েছে তার প্রেরণা। তাঁরাই তো সংবাদপত্রের উচ্চ সমাজের বেশির ভাগ মানুষ ইংরেজি সংবাদপত্র না-পড়ে একটি আঞ্চলিক ভাষার খবরের কাগজ পড়েন, এ-ঘটনা সত্যিই অভিনব। আর কোনও নগরে আমরা এমন ঘটনা দেখতে পাই না। Newssubarta.com বাংলা ভাষায় ত্রিপুরার এক নম্বর নিউজ ওয়েবসাইট। পাঠকসংখ্যা এবং পেজভিউয়ে সর্বোচ্চ এই ওয়েবসাইটের মাসিক গড় পাঠক কয়েক লক্ষ্য । সঠিক, নির্ভরযোগ্য এবং বিশ্লেষণাত্মক খবর দেওয়ায় নিউজ সুবার্তা অনলাইন পাঠকসংখ্যা প্রতি মাসে ক্রমাগত বাড়ছে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মেও সুবার্তা রয়েছে। ফেসবুক পেজে নজর রাখেন কয়েক লক্ষ নেটাগরিক। টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আমাদের এখনই ফলো করেন কয়েক হাজার মানুষ। এই সংখ্যাও প্রতিদিন চক্রবৃদ্ধি হারে বাড়ছে। EDITOR IN CHIEF Prasenjit Debnath Agartala Tripura, India 09436580834
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *