নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 14th May. 2026 : জ্বালানি সংকট মোকাবিলায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী।বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে এক পোস্টে মন্ত্রী জানান, আজ থেকে তাঁর নিরাপত্তার কাজে নিয়োজিত দুটি এসকর্ট গাড়ি আর ব্যবহার করা হবে না। জ্বালানি সাশ্রয় এবং দেশের স্বার্থে এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে তিনি উল্লেখ করেন।নিজের পোস্টে তিনি লেখেন, “বিশ্বব্যাপী জ্বালানি সংকট নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজীর আহ্বানে সাড়া দিয়ে আমি আজ থেকে আমার নিরাপত্তার কাজে নিয়োজিত দুটি এসকট গাড়ি ব্যবহার না করার সিদ্ধান্ত গ্রহণ করলাম।”দেশের স্বার্থে সকলেরই সচেতন হওয়া প্রয়োজন। তাঁর এই সিদ্ধান্তকে অনেকেই জ্বালানি সাশ্রয় ও সরল জীবন যাপনের বার্তা হিসেবে দেখছেন। একই ভাবে সিদ্ধান্ত নিয়েছেন মন্ত্রী রতন লাল নাথও।
জ্বালানি সংকট মোকাবিলায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী।
আমাদের সম্পর্কে
সুবার্তা যাত্রা শুরু করেছিল ১২ জানুয়ারি, ২০২০। নিউজ সুবার্তার আত্মপ্রকাশ ঘটেছিল স্বামী বিবেকানন্দের জন্মদিনে দিন।
কোনও সংবাদপত্র শক্তি আহরণ করে তার পাঠকবর্গের কাছ থেকে। আর এই পাঠকদের কাছ থেকেই সুবার্তা পেয়েছে তার প্রেরণা। তাঁরাই তো সংবাদপত্রের উচ্চ সমাজের বেশির ভাগ মানুষ ইংরেজি সংবাদপত্র না-পড়ে একটি আঞ্চলিক ভাষার খবরের কাগজ পড়েন, এ-ঘটনা সত্যিই অভিনব। আর কোনও নগরে আমরা এমন ঘটনা দেখতে পাই না।
Newssubarta.com বাংলা ভাষায় ত্রিপুরার এক নম্বর নিউজ ওয়েবসাইট। পাঠকসংখ্যা এবং পেজভিউয়ে সর্বোচ্চ এই ওয়েবসাইটের মাসিক গড় পাঠক কয়েক লক্ষ্য । সঠিক, নির্ভরযোগ্য এবং বিশ্লেষণাত্মক খবর দেওয়ায় নিউজ সুবার্তা অনলাইন পাঠকসংখ্যা প্রতি মাসে ক্রমাগত বাড়ছে।
সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মেও সুবার্তা রয়েছে। ফেসবুক পেজে নজর রাখেন কয়েক লক্ষ নেটাগরিক। টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আমাদের এখনই ফলো করেন কয়েক হাজার মানুষ। এই সংখ্যাও প্রতিদিন চক্রবৃদ্ধি হারে বাড়ছে।
EDITOR IN CHIEF
Prasenjit Debnath
Agartala Tripura, India
09436580834
Leave a Comment
