শনিবার বাধারঘাট রেল স্টেশনে এক অনুষ্ঠানের মাধ্যমে মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা, পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরীর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ফ্ল্যাগ অফ করা হল অত্যাধুনিক ‘আগরতলা-করিমগঞ্জ-আগরতলা “মেমু ট্রেন” ।

News Subarta
1 Min Read
         নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক,  Published on: 4th July. 2026:   শনিবার বাধারঘাট রেল স্টেশনে এক অনুষ্ঠানের মাধ্যমে মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা, রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরীর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ফ্ল্যাগ অফ করা হল অত্যাধুনিক ‘আগরতলা-করিমগঞ্জ-আগরতলা’ মেমু ট্রেন পরিষেবার।সবুজ পতাকা নাড়িয়ে তারা আনুষ্ঠানিক সূচনা করেন। এরপর মেমু ট্রেনটিকে করিমগঞ্জের উদ্দেশ্যে রওনা করা হয়।সময়ের সঙ্গে তাল মিলিয়ে যাত্রীদের দ্রুত, আরামদায়ক ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন এই মেমু ট্রেন পরিষেবা থেকে প্রতিদিন হাজারো মানুষ উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। উন্নত সংযোগের মাধ্যমে ত্রিপুরার রেল যোগাযোগ আরও শক্তিশালী হবে এবং যাত্রী সেবায় আসবে নতুন গতি।এই পরিষেবা চালুর ফলে সাধারণ যাত্রীদের যাত্রা হবে আরও সহজ, স্বাচ্ছন্দ্যময় ও সময় সাশ্রয়ী। দ্রুত, স্বাচ্ছন্দ্য ও নিরাপদ যাত্রাকে বাস্তবে রূপ দিতেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে।
Share This Article
আমাদের সম্পর্কে সুবার্তা যাত্রা শুরু করেছিল ১২ জানুয়ারি, ২০২০। নিউজ সুবার্তার আত্মপ্রকাশ ঘটেছিল স্বামী বিবেকানন্দের জন্মদিনে দিন। কোনও সংবাদপত্র শক্তি আহরণ করে তার পাঠকবর্গের কাছ থেকে। আর এই পাঠকদের কাছ থেকেই সুবার্তা পেয়েছে তার প্রেরণা। তাঁরাই তো সংবাদপত্রের উচ্চ সমাজের বেশির ভাগ মানুষ ইংরেজি সংবাদপত্র না-পড়ে একটি আঞ্চলিক ভাষার খবরের কাগজ পড়েন, এ-ঘটনা সত্যিই অভিনব। আর কোনও নগরে আমরা এমন ঘটনা দেখতে পাই না। Newssubarta.com বাংলা ভাষায় ত্রিপুরার এক নম্বর নিউজ ওয়েবসাইট। পাঠকসংখ্যা এবং পেজভিউয়ে সর্বোচ্চ এই ওয়েবসাইটের মাসিক গড় পাঠক কয়েক লক্ষ্য । সঠিক, নির্ভরযোগ্য এবং বিশ্লেষণাত্মক খবর দেওয়ায় নিউজ সুবার্তা অনলাইন পাঠকসংখ্যা প্রতি মাসে ক্রমাগত বাড়ছে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মেও সুবার্তা রয়েছে। ফেসবুক পেজে নজর রাখেন কয়েক লক্ষ নেটাগরিক। টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আমাদের এখনই ফলো করেন কয়েক হাজার মানুষ। এই সংখ্যাও প্রতিদিন চক্রবৃদ্ধি হারে বাড়ছে। EDITOR IN CHIEF Prasenjit Debnath Agartala Tripura, India 09436580834
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *