নির্বাচন কমিশনের জন্য বাজেট বরাদ্দ বাড়াল মোদী সরকার।

News Subarta
                                          নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 3rd Feb. 2026 :         চলতি বছর দেশের পশ্চিম বাংলা সহ পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকার নিবিড় সংশোধন নিয়ে নানা প্রশ্নে বিদ্ধ দেশের নির্বাচন কমিশন। এই আবহে কমিশনের জন্য বাজেট বরাদ্দ বাড়াল কেন্দ্র সরকার। এবারের বাজেটে কমিশনের জন্য বরাদ্দ ২৫ শতাংশ বাড়িয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।গতবারের বাজেটে কমিশনের জন্য বরাদ্দ ছিল ৩০৪.৯৮ কোটি টাকা। এবার তা বেড়ে হল ৩৮২.২২ কোটি। বাজেটেই বলা হয়েছে, বরাদ্দ হওয়া ৩৮২.২২ কোটি টাকার মধ্যে ৩৬৭.৬৯ কোটি টাকা ভোট সংক্রান্ত খরচে ব্যবহার করবে কমিশন। বাকি টাকা ব্যয় হবে বিভিন্ন প্রশাসনিক এবং অন্যান্য খরচের জন্য।এবছর বাংলা, তামিলনাড়ু, অসম, কেরল এবং পুদুচেরিতে বিধানসভা নির্বাচন রয়েছে। পরের বছর উত্তরপ্রদেশ এবং পাঞ্জাবে ভোট। বর্তমান সময়ে দাঁড়িয়ে বিরোধীদের অভিযোগ, কমিশনকে ব্যবহার করে বিভিন্ন রাজ্যে ক্ষমতা দখলের চেষ্টা করছে কেন্দ্রের শাসকদল বিজেপি। এনিয়ে বিতর্কে মধ্যে কমিশনের জন্য বাজেট বরাদ্দ বৃদ্ধি তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে। শুধু কমিশন নয়, কেন্দ্রীয় আইন মন্ত্রকের জন্যও ২৫০ কোটি টাকা বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী। এই অর্থ ভোটার কার্ড সংক্রান্ত ব্যয়ের জন্যই বরাদ্দ করা হয়েছে বলে জানা গেছে।
Share This Article
আমাদের সম্পর্কে সুবার্তা যাত্রা শুরু করেছিল ১২ জানুয়ারি, ২০২০। নিউজ সুবার্তার আত্মপ্রকাশ ঘটেছিল স্বামী বিবেকানন্দের জন্মদিনে দিন। কোনও সংবাদপত্র শক্তি আহরণ করে তার পাঠকবর্গের কাছ থেকে। আর এই পাঠকদের কাছ থেকেই সুবার্তা পেয়েছে তার প্রেরণা। তাঁরাই তো সংবাদপত্রের উচ্চ সমাজের বেশির ভাগ মানুষ ইংরেজি সংবাদপত্র না-পড়ে একটি আঞ্চলিক ভাষার খবরের কাগজ পড়েন, এ-ঘটনা সত্যিই অভিনব। আর কোনও নগরে আমরা এমন ঘটনা দেখতে পাই না। Newssubarta.com বাংলা ভাষায় ত্রিপুরার এক নম্বর নিউজ ওয়েবসাইট। পাঠকসংখ্যা এবং পেজভিউয়ে সর্বোচ্চ এই ওয়েবসাইটের মাসিক গড় পাঠক কয়েক লক্ষ্য । সঠিক, নির্ভরযোগ্য এবং বিশ্লেষণাত্মক খবর দেওয়ায় নিউজ সুবার্তা অনলাইন পাঠকসংখ্যা প্রতি মাসে ক্রমাগত বাড়ছে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মেও সুবার্তা রয়েছে। ফেসবুক পেজে নজর রাখেন কয়েক লক্ষ নেটাগরিক। টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আমাদের এখনই ফলো করেন কয়েক হাজার মানুষ। এই সংখ্যাও প্রতিদিন চক্রবৃদ্ধি হারে বাড়ছে। EDITOR IN CHIEF Prasenjit Debnath Agartala Tripura, India 09436580834
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *