নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 6th Feb. 2026 : পড়ুয়াদের কাছে শিক্ষা যেন কোন বোঝা না হয়। শুধু নম্বর নয়, জীবনের উন্নতিতেই জোর দাও।শুক্রবার ‘পরীক্ষা পে চর্চা ২০২৬’-এর নবম সংস্করণে পড়ুয়াদের সঙ্গে মতবিনিময়ের সময় তাদের এই সুপরামর্শ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি পড়ুয়াদের পরামর্শ দিয়েছেন, দেশে ইন্টারনেট ডেটা সস্তা বলে অকারণে সময় নষ্ট না করে জীবন ও শিক্ষাগত দক্ষতা উন্নয়নে মনোযোগ দেওয়ার জন্য। পরীক্ষা পে চর্চা ২০২৬’-এর নবম সংস্করণে পড়ুয়াদের সঙ্গে মতবিনিময়ের সময় প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা কখনওই বোঝা হয়ে ওঠা উচিত নয়। অর্ধ-মনোযোগ দিয়ে পড়াশোনা করলে জীবনে সাফল্য আসে না বলেও তিনি মন্তব্য করেন।প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা যেন বোঝা বলে মনে না হয়। এতে সম্পূর্ণভাবে যুক্ত থাকা প্রয়োজন। টুকরো টুকরো পড়াশোনায় সাফল্য নিশ্চিত হয় না। শুধু নম্বরের দিকে তাকিয়ে না থেকে জীবনে তুমি কোথায় পৌঁছেছ, সেটার দিকে নজর দাও। বাবা-মা, শিক্ষক বা বন্ধুদের কথা শোনো, কিন্তু নিজের উপর বিশ্বাস রাখো এবং সব পরামর্শ বিবেচনায় রেখেই নিজের পথ অনুসরণ করো। তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য এমন হওয়া উচিত, যা হাতের নাগালে থাকবে, কিন্তু সহজে পাওয়া যাবে না। আগে মনকে নিয়ন্ত্রণ করো, তারপর মনকে যুক্ত করো পড়াশোনার সঙ্গে। তাহলে ছাত্রজীবনে সাফল্য আসবেই বলে তিনি জানান।
পড়ুয়াদের কাছে শিক্ষা যেন কোন বোঝা না হয়। শুধু নম্বর নয়, জীবনের উন্নতিতেই জোর দাও।শুক্রবার ‘পরীক্ষা পে চর্চা ২০২৬’-এর নবম সংস্করণে পড়ুয়াদের সঙ্গে মতবিনিময়ের সময় তাদের এই সুপরামর্শ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আমাদের সম্পর্কে
সুবার্তা যাত্রা শুরু করেছিল ১২ জানুয়ারি, ২০২০। নিউজ সুবার্তার আত্মপ্রকাশ ঘটেছিল স্বামী বিবেকানন্দের জন্মদিনে দিন।
কোনও সংবাদপত্র শক্তি আহরণ করে তার পাঠকবর্গের কাছ থেকে। আর এই পাঠকদের কাছ থেকেই সুবার্তা পেয়েছে তার প্রেরণা। তাঁরাই তো সংবাদপত্রের উচ্চ সমাজের বেশির ভাগ মানুষ ইংরেজি সংবাদপত্র না-পড়ে একটি আঞ্চলিক ভাষার খবরের কাগজ পড়েন, এ-ঘটনা সত্যিই অভিনব। আর কোনও নগরে আমরা এমন ঘটনা দেখতে পাই না।
Newssubarta.com বাংলা ভাষায় ত্রিপুরার এক নম্বর নিউজ ওয়েবসাইট। পাঠকসংখ্যা এবং পেজভিউয়ে সর্বোচ্চ এই ওয়েবসাইটের মাসিক গড় পাঠক কয়েক লক্ষ্য । সঠিক, নির্ভরযোগ্য এবং বিশ্লেষণাত্মক খবর দেওয়ায় নিউজ সুবার্তা অনলাইন পাঠকসংখ্যা প্রতি মাসে ক্রমাগত বাড়ছে।
সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মেও সুবার্তা রয়েছে। ফেসবুক পেজে নজর রাখেন কয়েক লক্ষ নেটাগরিক। টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আমাদের এখনই ফলো করেন কয়েক হাজার মানুষ। এই সংখ্যাও প্রতিদিন চক্রবৃদ্ধি হারে বাড়ছে।
EDITOR IN CHIEF
Prasenjit Debnath
Agartala Tripura, India
09436580834
Leave a Comment
