স্বাধীনতার পর এই প্রথম বদলাল দেশের প্রধানমন্ত্রীর দফতর।

News Subarta

                    নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 13th Feb. 2026 :                        নয়া অধ্যায় । স্বাধীনতার পর এই প্রথম বদলাল দেশের প্রধানমন্ত্রীর দফতর। সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পে তৈরি নতুন প্রশাসনিক ভবন এগজিকিউটিভ এনক্লেভ-১-এর ‘সেবাতীর্থ-১’-এ উঠে এল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নয়া দফতর। শুক্রবার এই দফতরের উদ্বোধন করলেন তিনি। তারপর শুরু হল মোদীর আরও এক ‘নতুন জমানা’।দেশের নারী, যুব, কৃষক এবং সাধারণ মানুষের জন্য চারটি গুরুত্বপূর্ণ ফাইলে স্বাক্ষর করলেন তিনি। ‘সেবাতীর্থ’ ভবনে বসে মানুষের সেবায় আবার হাত বাড়ালেন প্রধানমন্ত্রী। কোন কোন প্রকল্পে স্বাক্ষর করলেন মোদী? দেশের প্রতিটি নাগরিকের সুরক্ষায় এই নয়া প্রকল্পের সূচনা করলেন তিনি। যার আওতায় সড়ক দুর্ঘটনার সম্মুখীন হওয়া ব্যক্তিরা চিকিৎসার জন্য ১.৫ লক্ষ টাকা পর্যন্ত নগদহীন বা ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাবেন। মূলত, দুর্ঘটনার পরের যে ‘গোল্ডেন টাইম’ অর্থাৎ যে সময় চিকিৎসা মিললে যে কাউকে বাঁচানো সম্ভব। সেই গোল্ডেন টাইমে কোনও ব্যক্তি যেন চিকিৎসা থেকে বিরত না থাকেন, তা নিশ্চিত করতেই এই প্রকল্প।ইতিমধ্যে ৩ কোটি ‘লাখপতি দিদি’ তৈরির মাইলফলক স্পর্শ করেছে কেন্দ্র। ২০২৭ সাল পর্যন্ত ছিল ডেডলাইন। কিন্তু সময়ের আগেই সেই লক্ষ্যমাত্রা ছুয়ে ফেলেছে এই কেন্দ্রীয় প্রকল্প। শুক্রবার ‘সেবাতীর্থ’ উদ্বোধনের মাধ্যমে এই নয়া প্রকল্পের লক্ষ্যমাত্রা দ্বিগুণ করলেন প্রধানমন্ত্রী। ২০২৯ সালের মধ্যে টার্গেট ৬ কোটি মহিলাকে লাখপতি দিদি প্রকল্পের আওতায় আনা।কৃষকদের আয় বৃদ্ধি ও ফসল নষ্ট হওয়ার মতো ঘটনা রুখতে ‘সেবাতীর্থ’ থেকেই বিরাট প্রকল্পের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড (AIF)-এর বরাদ্দ ১ লক্ষ কোটি থেকে বাড়িয়ে ২ লক্ষ কোটি টাকা করলেন মোদী।স্টার্টআপ ইকোসিস্টেমে মোদীর হাত ধরেই ‘সূর্যোদয়’। ‘সেবাতীর্থে’ দায়িত্ব গ্রহণ করে ১০ হাজার কোটি টাকার স্টার্টআপ ইন্ডিয়া ফান্ড অফ ফান্ডস ২.০ প্রকল্পের সূচনা করলেন নরেন্দ্র মোদী।

Share This Article
আমাদের সম্পর্কে সুবার্তা যাত্রা শুরু করেছিল ১২ জানুয়ারি, ২০২০। নিউজ সুবার্তার আত্মপ্রকাশ ঘটেছিল স্বামী বিবেকানন্দের জন্মদিনে দিন। কোনও সংবাদপত্র শক্তি আহরণ করে তার পাঠকবর্গের কাছ থেকে। আর এই পাঠকদের কাছ থেকেই সুবার্তা পেয়েছে তার প্রেরণা। তাঁরাই তো সংবাদপত্রের উচ্চ সমাজের বেশির ভাগ মানুষ ইংরেজি সংবাদপত্র না-পড়ে একটি আঞ্চলিক ভাষার খবরের কাগজ পড়েন, এ-ঘটনা সত্যিই অভিনব। আর কোনও নগরে আমরা এমন ঘটনা দেখতে পাই না। Newssubarta.com বাংলা ভাষায় ত্রিপুরার এক নম্বর নিউজ ওয়েবসাইট। পাঠকসংখ্যা এবং পেজভিউয়ে সর্বোচ্চ এই ওয়েবসাইটের মাসিক গড় পাঠক কয়েক লক্ষ্য । সঠিক, নির্ভরযোগ্য এবং বিশ্লেষণাত্মক খবর দেওয়ায় নিউজ সুবার্তা অনলাইন পাঠকসংখ্যা প্রতি মাসে ক্রমাগত বাড়ছে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মেও সুবার্তা রয়েছে। ফেসবুক পেজে নজর রাখেন কয়েক লক্ষ নেটাগরিক। টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আমাদের এখনই ফলো করেন কয়েক হাজার মানুষ। এই সংখ্যাও প্রতিদিন চক্রবৃদ্ধি হারে বাড়ছে। EDITOR IN CHIEF Prasenjit Debnath Agartala Tripura, India 09436580834
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *