নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 13th Feb. 2026 : গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার পৌরোহিত্যে কেবিনেট বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন বৈঠকে নিয়োগ সংক্রান্ত বিষয় সহ নানা বিষয় নিয়ে শুক্রবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত তথ্য তুলে ধরেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, গতকাল মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে কেবিনেটে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে যে সিদ্ধান্ত গুলি নেওয়া হয়েছে সেগুলো আপনাদের মাধ্যমে আমরা রাজ্যের জনগণকে অবগত করতে চাইছি।রাজ্যের এ আর ডি ডি দফতরের অধীন ১১০ জন ভেটেনারি অফিসার নিয়োগ করা হবে। টি পি এস সি’র মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। আমাদের স্বাস্থ্য দফতরের অধীন ১০০ জন মাল্টিপারপাস ওয়ার্কার নিয়োগ করা হবে। এরমধ্যে ৫০ জন মহিলা ও ৫০ জন পুরুষ। কেবিনেট বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া হবে মেরিট বেসিস বলে তিনি জানান।
রাজ্যের এ আর ডি ডি দফতরের অধীন ১১০ জন ভেটেনারি অফিসার নিয়োগ করা হবে। টি পি এস সি’র মাধ্যমে
আমাদের সম্পর্কে
সুবার্তা যাত্রা শুরু করেছিল ১২ জানুয়ারি, ২০২০। নিউজ সুবার্তার আত্মপ্রকাশ ঘটেছিল স্বামী বিবেকানন্দের জন্মদিনে দিন।
কোনও সংবাদপত্র শক্তি আহরণ করে তার পাঠকবর্গের কাছ থেকে। আর এই পাঠকদের কাছ থেকেই সুবার্তা পেয়েছে তার প্রেরণা। তাঁরাই তো সংবাদপত্রের উচ্চ সমাজের বেশির ভাগ মানুষ ইংরেজি সংবাদপত্র না-পড়ে একটি আঞ্চলিক ভাষার খবরের কাগজ পড়েন, এ-ঘটনা সত্যিই অভিনব। আর কোনও নগরে আমরা এমন ঘটনা দেখতে পাই না।
Newssubarta.com বাংলা ভাষায় ত্রিপুরার এক নম্বর নিউজ ওয়েবসাইট। পাঠকসংখ্যা এবং পেজভিউয়ে সর্বোচ্চ এই ওয়েবসাইটের মাসিক গড় পাঠক কয়েক লক্ষ্য । সঠিক, নির্ভরযোগ্য এবং বিশ্লেষণাত্মক খবর দেওয়ায় নিউজ সুবার্তা অনলাইন পাঠকসংখ্যা প্রতি মাসে ক্রমাগত বাড়ছে।
সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মেও সুবার্তা রয়েছে। ফেসবুক পেজে নজর রাখেন কয়েক লক্ষ নেটাগরিক। টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আমাদের এখনই ফলো করেন কয়েক হাজার মানুষ। এই সংখ্যাও প্রতিদিন চক্রবৃদ্ধি হারে বাড়ছে।
EDITOR IN CHIEF
Prasenjit Debnath
Agartala Tripura, India
09436580834
Leave a Comment
