ধর্মনগরের বিশিষ্ট ব্যবসায়ি তথা সমাজ সেবক যোগ দিলেন বিজেপি দলে l

News Subarta
1 Min Read

               নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 6th March. 2026 :                       রাজ্যে আসন্ন এ ডি সি নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজনৈতিক দলে দল বদলের পালা জারি রয়েছে l প্রায় প্রতিদিনই কোন না কোন জায়গায় দলবদলের প্রক্রিয়া চলছে l সেই অনুসারে শুক্রবার সকালে রাজধানীতে বিজেপির এক দলীয় কার্যালয়ে বিজেপি দলের নেতৃত্ব অমিত রক্ষিতের হাত ধরে বিজেপি দলে যোগ দিলেন ধর্মনগরের ডি এন কনস্ট্রাকশনের কর্ণধার তথা বিশিস্ট সমাজ সেবক দীপন নাথ l সমাজ সেবা মূলক কাজে প্রতিনিয়ত নিজেকে নিয়োজিত রেখেছেন তিনি l মূলত সেই সেবা মূলক কাজে উদ্বুদ্ধ হয়েই বিজেপি দলে যোগ দেন তিনি l এদিন তাঁকে দলে বরণ করে নেন অমিত রক্ষিত l এরপর বিশিস্ট সমাজ সেবক দীপন নাথের হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি বই তুলে দেন l এখন তিনি শাসক দল বিজেপির হয়ে কাজ করবেন জানান l প্রসঙ্গত, বিশিস্ট সমাজ সেবক দীপন নাথের বাড়ি ধর্মনগরের রাজবাড়ি এলাকায় l

Share This Article
আমাদের সম্পর্কে সুবার্তা যাত্রা শুরু করেছিল ১২ জানুয়ারি, ২০২০। নিউজ সুবার্তার আত্মপ্রকাশ ঘটেছিল স্বামী বিবেকানন্দের জন্মদিনে দিন। কোনও সংবাদপত্র শক্তি আহরণ করে তার পাঠকবর্গের কাছ থেকে। আর এই পাঠকদের কাছ থেকেই সুবার্তা পেয়েছে তার প্রেরণা। তাঁরাই তো সংবাদপত্রের উচ্চ সমাজের বেশির ভাগ মানুষ ইংরেজি সংবাদপত্র না-পড়ে একটি আঞ্চলিক ভাষার খবরের কাগজ পড়েন, এ-ঘটনা সত্যিই অভিনব। আর কোনও নগরে আমরা এমন ঘটনা দেখতে পাই না। Newssubarta.com বাংলা ভাষায় ত্রিপুরার এক নম্বর নিউজ ওয়েবসাইট। পাঠকসংখ্যা এবং পেজভিউয়ে সর্বোচ্চ এই ওয়েবসাইটের মাসিক গড় পাঠক কয়েক লক্ষ্য । সঠিক, নির্ভরযোগ্য এবং বিশ্লেষণাত্মক খবর দেওয়ায় নিউজ সুবার্তা অনলাইন পাঠকসংখ্যা প্রতি মাসে ক্রমাগত বাড়ছে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মেও সুবার্তা রয়েছে। ফেসবুক পেজে নজর রাখেন কয়েক লক্ষ নেটাগরিক। টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আমাদের এখনই ফলো করেন কয়েক হাজার মানুষ। এই সংখ্যাও প্রতিদিন চক্রবৃদ্ধি হারে বাড়ছে। EDITOR IN CHIEF Prasenjit Debnath Agartala Tripura, India 09436580834
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *