নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 6th April. 2026 : ভারতীয় জনতা পার্টির ৪৭তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সোমবার উত্তর ত্রিপুরা জেলা কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করা হয়। এদিন দলীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী (ডা.) মানিক সাহা। এই উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী-র প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ভারতীয় জনসংঘের প্রণেতা শ্যামা প্রসাদ মুখার্জি এবং একাত্ম মানববাদ ও অন্ত্যোদয়ের দর্শনের প্রবর্তক দীনদয়াল উপাধ্যায়-র প্রতিও বিনম্র শ্রদ্ধা জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ জনসেবার আদর্শকে সামনে রেখে রাষ্ট্রনির্মাণে দলের ভূমিকা তুলে ধরেন। একই সঙ্গে দলের নিবেদিত প্রাণ কর্মীদের অবদানের কথাও স্মরণ করা হয়। এদিন মুখ্যমন্ত্রী দলের পক্ষ থেকে সকল কার্যকর্তাদের প্রতি অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
ভারতীয় জনতা পার্টির ৪৭তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সোমবার উত্তর ত্রিপুরা জেলা কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করা হয়।
আমাদের সম্পর্কে
সুবার্তা যাত্রা শুরু করেছিল ১২ জানুয়ারি, ২০২০। নিউজ সুবার্তার আত্মপ্রকাশ ঘটেছিল স্বামী বিবেকানন্দের জন্মদিনে দিন।
কোনও সংবাদপত্র শক্তি আহরণ করে তার পাঠকবর্গের কাছ থেকে। আর এই পাঠকদের কাছ থেকেই সুবার্তা পেয়েছে তার প্রেরণা। তাঁরাই তো সংবাদপত্রের উচ্চ সমাজের বেশির ভাগ মানুষ ইংরেজি সংবাদপত্র না-পড়ে একটি আঞ্চলিক ভাষার খবরের কাগজ পড়েন, এ-ঘটনা সত্যিই অভিনব। আর কোনও নগরে আমরা এমন ঘটনা দেখতে পাই না।
Newssubarta.com বাংলা ভাষায় ত্রিপুরার এক নম্বর নিউজ ওয়েবসাইট। পাঠকসংখ্যা এবং পেজভিউয়ে সর্বোচ্চ এই ওয়েবসাইটের মাসিক গড় পাঠক কয়েক লক্ষ্য । সঠিক, নির্ভরযোগ্য এবং বিশ্লেষণাত্মক খবর দেওয়ায় নিউজ সুবার্তা অনলাইন পাঠকসংখ্যা প্রতি মাসে ক্রমাগত বাড়ছে।
সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মেও সুবার্তা রয়েছে। ফেসবুক পেজে নজর রাখেন কয়েক লক্ষ নেটাগরিক। টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আমাদের এখনই ফলো করেন কয়েক হাজার মানুষ। এই সংখ্যাও প্রতিদিন চক্রবৃদ্ধি হারে বাড়ছে।
EDITOR IN CHIEF
Prasenjit Debnath
Agartala Tripura, India
09436580834
Leave a Comment
