রবিবার আগরতলার প্রদেশ বিজেপি কার্যালয়ে মহিলা সংরক্ষণ বিল নিয়ে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

News Subarta
1 Min Read

                             নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 19th April. 2026 :               রবিবার আগরতলার প্রদেশ বিজেপি কার্যালয়ে মহিলা সংরক্ষণ বিল নিয়ে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিন সাংবাদিক সম্মেলনে রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় বলেন, গত ১৬ই এপ্রিল থেকে ১৮ই এপ্রিল একটি বিশেষ অধিবেশন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডেকেছিলেন। বর্তমানে দেশে একটা বহু চর্চিত বিষয় নারী শক্তি অধিগ্রহন বিল। এই বিলটি ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে পাস হয়ে গিয়েছিল লোকসভায় ও রাজ্যসভায়।যা রাষ্ট্রপতির এসেটও হয়ে গিয়েছিল। একটি বিশেষ সংশোধনী এনে ২০২৬ সালের ১৬ই এপ্রিল আবারো একটি এমেনমেন্ট সংশোধনী বিল পেশ করা হয়। তারপর এটাতে ভোটাভুটি হয়। কিন্তু কংগ্রেস ও ইন্ডি জোট তারা এই বিলের বিরুদ্ধে ভোটাধিকার প্রয়োগ করেছে।প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টার পরও বিলটি পাস করতে পারেনি সংসদে। ইন্ডি জোট ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী এই বিলটির বিরোধিতা করেছেন। তারা মহিলা বিরোধী, তা আবার প্রমান করলেন বলে তিনি জানান। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দলের রাষ্ট্রীয় সভানেত্রী লতা বসন্তী, বিজেপি দলের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য ও বিধায়িকা অন্তরা দেব সরকার সহ আরও অনেকে। এদিন বিধায়িকা কল্যাণী রায় রাহুল গান্ধীর ও কংগ্রেসের তীব্র সমালোচনা করেন l

Share This Article
আমাদের সম্পর্কে সুবার্তা যাত্রা শুরু করেছিল ১২ জানুয়ারি, ২০২০। নিউজ সুবার্তার আত্মপ্রকাশ ঘটেছিল স্বামী বিবেকানন্দের জন্মদিনে দিন। কোনও সংবাদপত্র শক্তি আহরণ করে তার পাঠকবর্গের কাছ থেকে। আর এই পাঠকদের কাছ থেকেই সুবার্তা পেয়েছে তার প্রেরণা। তাঁরাই তো সংবাদপত্রের উচ্চ সমাজের বেশির ভাগ মানুষ ইংরেজি সংবাদপত্র না-পড়ে একটি আঞ্চলিক ভাষার খবরের কাগজ পড়েন, এ-ঘটনা সত্যিই অভিনব। আর কোনও নগরে আমরা এমন ঘটনা দেখতে পাই না। Newssubarta.com বাংলা ভাষায় ত্রিপুরার এক নম্বর নিউজ ওয়েবসাইট। পাঠকসংখ্যা এবং পেজভিউয়ে সর্বোচ্চ এই ওয়েবসাইটের মাসিক গড় পাঠক কয়েক লক্ষ্য । সঠিক, নির্ভরযোগ্য এবং বিশ্লেষণাত্মক খবর দেওয়ায় নিউজ সুবার্তা অনলাইন পাঠকসংখ্যা প্রতি মাসে ক্রমাগত বাড়ছে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মেও সুবার্তা রয়েছে। ফেসবুক পেজে নজর রাখেন কয়েক লক্ষ নেটাগরিক। টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আমাদের এখনই ফলো করেন কয়েক হাজার মানুষ। এই সংখ্যাও প্রতিদিন চক্রবৃদ্ধি হারে বাড়ছে। EDITOR IN CHIEF Prasenjit Debnath Agartala Tripura, India 09436580834
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *