বন্ধ হল ককরোচ জনতা পার্টির ওয়েবসাইট। শনিবার এই তথ্য প্রকাশ্যে আনেন পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক।

News Subarta
1 Min Read

               নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক,  Published on: 23th May. 2026 :      বন্ধ হল ককরোচ জনতা পার্টির ওয়েবসাইট।শনিবার নিজের সোশাল মিডিয়া অ্যাকাউন্টে আরশোলা পার্টির ওয়েবসাইট বন্ধ করে দেওয়ার তথ্য প্রকাশ্যে আনেন পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক। তিনি লেখেন, ‘কেন্দ্র সরকার আমাদের ওয়েবসাইটটি বন্ধ করে দিয়েছে।এ পর্যন্ত আমাদের ওয়েবসাইটে ১০ লক্ষের বেশি মানুষ সদস্য হিসেবে নাম লিখিয়েছিলেন। শুধু তাই নয়, এই একই ওয়েবসাইটে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে একটি পিটিশনে ৬ লক্ষের বেশি মানুষ সই করেন।’ পাশাপাশি তিনি আরও লেখেন, ‘সরকার আরশোলাদের এত ভয় পায় কেন? কেন্দ্র সরকারের এই স্বৈরাচারী মনোভাব ভারতের যুবকদের চোখ খুলে দিচ্ছে। আমাদের একমাত্র অপরাধ হল আমরা উন্নত ভবিষ্যতের দাবি করছি। আপনারা এত সহজে আমাদের থেকে মুক্তি পেতে পারবেন না। আমরা এখন এক নতুন বাড়ির সন্ধান করছি। কারণ আরশোলা কখনও মরে না।’ এছাড়াও এক্স হ্যান্ডেলে কেন্দ্রের তরফে ককরোচ পার্টির উপর লাগাতার আক্রমণের ঘটনা তুলে ধরে অভিজিৎ লেখেন, ‘ককরোচ পার্টির উপর লাগাতার আক্রমণ চলছে। প্রথমে আমাদের ইনস্টাগ্রাম হ্যাক করার চেষ্টা হয়। আমার ব্যক্তিগত ইনস্টাগ্রাম পেজও হ্যাক করার চেষ্টা হয়। দেশে আমাদের এক্স অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হয়েছে। এরপর ব্যাকআপ অ্যাকাউন্টও বন্ধ করে দেওয়া হয় বলে তিনি উল্লেখ করেন।’

Share This Article
আমাদের সম্পর্কে সুবার্তা যাত্রা শুরু করেছিল ১২ জানুয়ারি, ২০২০। নিউজ সুবার্তার আত্মপ্রকাশ ঘটেছিল স্বামী বিবেকানন্দের জন্মদিনে দিন। কোনও সংবাদপত্র শক্তি আহরণ করে তার পাঠকবর্গের কাছ থেকে। আর এই পাঠকদের কাছ থেকেই সুবার্তা পেয়েছে তার প্রেরণা। তাঁরাই তো সংবাদপত্রের উচ্চ সমাজের বেশির ভাগ মানুষ ইংরেজি সংবাদপত্র না-পড়ে একটি আঞ্চলিক ভাষার খবরের কাগজ পড়েন, এ-ঘটনা সত্যিই অভিনব। আর কোনও নগরে আমরা এমন ঘটনা দেখতে পাই না। Newssubarta.com বাংলা ভাষায় ত্রিপুরার এক নম্বর নিউজ ওয়েবসাইট। পাঠকসংখ্যা এবং পেজভিউয়ে সর্বোচ্চ এই ওয়েবসাইটের মাসিক গড় পাঠক কয়েক লক্ষ্য । সঠিক, নির্ভরযোগ্য এবং বিশ্লেষণাত্মক খবর দেওয়ায় নিউজ সুবার্তা অনলাইন পাঠকসংখ্যা প্রতি মাসে ক্রমাগত বাড়ছে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মেও সুবার্তা রয়েছে। ফেসবুক পেজে নজর রাখেন কয়েক লক্ষ নেটাগরিক। টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আমাদের এখনই ফলো করেন কয়েক হাজার মানুষ। এই সংখ্যাও প্রতিদিন চক্রবৃদ্ধি হারে বাড়ছে। EDITOR IN CHIEF Prasenjit Debnath Agartala Tripura, India 09436580834
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *