নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 26th May. 2026 : ২৬শে মে মঙ্গলবার ছিল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী। বিশ্ব বরেণ্য কবির জন্মবার্ষিকী বিভিন্ন সংস্থার পক্ষ থেকে বিশেষ মর্যাদার সঙ্গে পালন করা হয় দিনটি। এদিন সকালে রাজধানীর নজরুল কলাক্ষেত্রের সামনে কবির আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দফতরের অধিকর্তা বিম্বিসার চক্রবর্তী, কর্পোরেটের সুখময় সাহা , হিমানী দেববর্মা ও প্রাক্তন উপাচার্য অরুণোদয় সাহা সহ আরও অনেকে।অনুষ্ঠানে মন্ত্রী তার ভাষণে বলেন, ভারতীয় সাহিত্য ও সংস্কৃতির আকাশে অন্যতম ধ্রুবতারা হলেন কবি কাজী নজরুল ইসলাম। তিনি শুধু একজন কবি হিসেবেই পরিচিত ছিলেন না, তিনি ছিলেন চেতনা, জাগরণ ও বিপ্লবের প্রতীক। অন্যায়ের বিরুদ্ধে তাঁর বজ্রকণ্ঠ যেমন ধ্বনিত হয়েছিল তেমনি প্রেম, মানবতা ও সম্প্রীতির সুরও উচ্চারিত হয়েছিল। অন্যায়, কুসংস্কার ও বৈষম্যের বিরুদ্ধে তিনি যে আহ্বান রেখেছিলেন তা আজও সমান প্রাসঙ্গিক বলে তিনি জানান।
২৬শে মে মঙ্গলবার ছিল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী। বিশ্ব বরেণ্য কবির জন্মবার্ষিকী বিভিন্ন সংস্থার পক্ষ থেকে বিশেষ মর্যাদার সঙ্গে পালন করা হয় দিনটি।
আমাদের সম্পর্কে
সুবার্তা যাত্রা শুরু করেছিল ১২ জানুয়ারি, ২০২০। নিউজ সুবার্তার আত্মপ্রকাশ ঘটেছিল স্বামী বিবেকানন্দের জন্মদিনে দিন।
কোনও সংবাদপত্র শক্তি আহরণ করে তার পাঠকবর্গের কাছ থেকে। আর এই পাঠকদের কাছ থেকেই সুবার্তা পেয়েছে তার প্রেরণা। তাঁরাই তো সংবাদপত্রের উচ্চ সমাজের বেশির ভাগ মানুষ ইংরেজি সংবাদপত্র না-পড়ে একটি আঞ্চলিক ভাষার খবরের কাগজ পড়েন, এ-ঘটনা সত্যিই অভিনব। আর কোনও নগরে আমরা এমন ঘটনা দেখতে পাই না।
Newssubarta.com বাংলা ভাষায় ত্রিপুরার এক নম্বর নিউজ ওয়েবসাইট। পাঠকসংখ্যা এবং পেজভিউয়ে সর্বোচ্চ এই ওয়েবসাইটের মাসিক গড় পাঠক কয়েক লক্ষ্য । সঠিক, নির্ভরযোগ্য এবং বিশ্লেষণাত্মক খবর দেওয়ায় নিউজ সুবার্তা অনলাইন পাঠকসংখ্যা প্রতি মাসে ক্রমাগত বাড়ছে।
সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মেও সুবার্তা রয়েছে। ফেসবুক পেজে নজর রাখেন কয়েক লক্ষ নেটাগরিক। টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আমাদের এখনই ফলো করেন কয়েক হাজার মানুষ। এই সংখ্যাও প্রতিদিন চক্রবৃদ্ধি হারে বাড়ছে।
EDITOR IN CHIEF
Prasenjit Debnath
Agartala Tripura, India
09436580834
Leave a Comment
