নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 9th June. 2026: এই সময় পর্যন্ত প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার ভর্তুকিযুক্ত রান্নার গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে বার্ষিক ৯টি সিলিন্ডার পাওয়া যেত। এবার সেই সংখ্যা কমিয়ে দিল মোদি সরকার। নতুন পদক্ষেপ অনুযায়ী, এই প্রকল্পে এবার থেকে বছরে সর্বাধিক ৪টি সিলিন্ডারই পাওয়া যাবে। ইতিমধ্যেই কার্যকর হয়েছে এই নিয়ম। কিন্তু কেন কমল ভর্তুকিযুক্ত গ্যাস সিলিন্ডারের সংখ্যা?প্রশাসনের তরফে জানানো হয়েছে, সিলিন্ডার সংক্রান্ত তথ্য খতিয়ে দেখে জানা যায়, গড়পড়তা চারটি করে সিলিন্ডার ব্যবহার করেন উপভোক্তারা। সেই কারণেই কমিয়ে দেওয়া হয়েছে ভর্তুকিযুক্ত সিলিন্ডারের সংখ্যা। কিন্তু সেটাই একমাত্র কারণ নয়। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের কাছে সরকারি সূত্রের দাবি, অনেকেই এই প্রকল্পের অন্যায় ভাবে সুবিধা নিচ্ছেন। উপভোক্তার নামে তোলা সিলিন্ডার বাইরে বিক্রি করে দেওয়া হচ্ছে কিংবা বাণিজ্যিক কারণে ব্যবহার করা হচ্ছে। আর এর ফলে ভর্তুকি ব্যবস্থায় অর্থের অপচয় এবং সরকারের ওপর আর্থিক বোঝা বৃদ্ধি পাচ্ছে বলেই মনে করা হচ্ছে। আর সেই কারণেই এমন সিদ্ধান্ত। মনে করা হচ্ছে, ভর্তুকিযুক্ত সিলিন্ডারের সংখ্যা কমালেই এই প্রবণতায় রাশ টানা যাবে। তবে এরই পাশাপাশি স্পষ্ট করে দেওয়া হয়েছে, উপভোক্তারা চাইলে এর পরও সিলিন্ডার কিনতে পারবেন। সেক্ষেত্রে কোনও বিধিনিষেধ নেই। কিন্তু ভর্তুকি কেবলমাত্র চারটি সিলিন্ডারের ক্ষেত্রেই পাওয়া যাবে।
এবার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার ভর্তুকিযুক্ত থেকে বছরে সর্বাধিক ৪টি সিলিন্ডারই পাওয়া যাবে।
আমাদের সম্পর্কে
সুবার্তা যাত্রা শুরু করেছিল ১২ জানুয়ারি, ২০২০। নিউজ সুবার্তার আত্মপ্রকাশ ঘটেছিল স্বামী বিবেকানন্দের জন্মদিনে দিন।
কোনও সংবাদপত্র শক্তি আহরণ করে তার পাঠকবর্গের কাছ থেকে। আর এই পাঠকদের কাছ থেকেই সুবার্তা পেয়েছে তার প্রেরণা। তাঁরাই তো সংবাদপত্রের উচ্চ সমাজের বেশির ভাগ মানুষ ইংরেজি সংবাদপত্র না-পড়ে একটি আঞ্চলিক ভাষার খবরের কাগজ পড়েন, এ-ঘটনা সত্যিই অভিনব। আর কোনও নগরে আমরা এমন ঘটনা দেখতে পাই না।
Newssubarta.com বাংলা ভাষায় ত্রিপুরার এক নম্বর নিউজ ওয়েবসাইট। পাঠকসংখ্যা এবং পেজভিউয়ে সর্বোচ্চ এই ওয়েবসাইটের মাসিক গড় পাঠক কয়েক লক্ষ্য । সঠিক, নির্ভরযোগ্য এবং বিশ্লেষণাত্মক খবর দেওয়ায় নিউজ সুবার্তা অনলাইন পাঠকসংখ্যা প্রতি মাসে ক্রমাগত বাড়ছে।
সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মেও সুবার্তা রয়েছে। ফেসবুক পেজে নজর রাখেন কয়েক লক্ষ নেটাগরিক। টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আমাদের এখনই ফলো করেন কয়েক হাজার মানুষ। এই সংখ্যাও প্রতিদিন চক্রবৃদ্ধি হারে বাড়ছে।
EDITOR IN CHIEF
Prasenjit Debnath
Agartala Tripura, India
09436580834
Leave a Comment
