নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 15th June. 2026: বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন তেলিয়ামুড়ার বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্যসচেতক কল্যাণী সাহা রায়। জানা গেছে, সোমবার আগরতলা থেকে তেলিয়ামুড়ার উদ্দেশ্যে আসার পথে বড়মুড়া পাহাড়ে একটি বোলেরো পিকআপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বাঁক নেওয়ার সময় বিধায়িকার গাড়িতে সজোরে ধাক্কা মারে। এই দুর্ঘটনায় বিধায়িকার গাড়ির চালক আহত হন। পাশাপাশি বিধায়িকা কল্যাণী সাহা রায়, তাঁর দুইজন নিরাপত্তা রক্ষী এবং সিএ অল্পবিস্তর আহত হন বলে জানা যায়। ঘটনার পর স্থানীয়রা ও নিরাপত্তা কর্মীরা দ্রুত আহতদের উদ্ধার করেন। খবর পেয়ে চম্পকনগর আউট পোস্ট পুলিশের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ঘাতক বোলেরো পিকআপ গাড়িটিকে আটক করে থানায় নিয়ে যায়। বর্তমানে সকলেই নিরাপদে রয়েছেন বলে জানা গেছে।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন তেলিয়ামুড়ার বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্যসচেতক কল্যাণী সাহা রায়।
আমাদের সম্পর্কে
সুবার্তা যাত্রা শুরু করেছিল ১২ জানুয়ারি, ২০২০। নিউজ সুবার্তার আত্মপ্রকাশ ঘটেছিল স্বামী বিবেকানন্দের জন্মদিনে দিন।
কোনও সংবাদপত্র শক্তি আহরণ করে তার পাঠকবর্গের কাছ থেকে। আর এই পাঠকদের কাছ থেকেই সুবার্তা পেয়েছে তার প্রেরণা। তাঁরাই তো সংবাদপত্রের উচ্চ সমাজের বেশির ভাগ মানুষ ইংরেজি সংবাদপত্র না-পড়ে একটি আঞ্চলিক ভাষার খবরের কাগজ পড়েন, এ-ঘটনা সত্যিই অভিনব। আর কোনও নগরে আমরা এমন ঘটনা দেখতে পাই না।
Newssubarta.com বাংলা ভাষায় ত্রিপুরার এক নম্বর নিউজ ওয়েবসাইট। পাঠকসংখ্যা এবং পেজভিউয়ে সর্বোচ্চ এই ওয়েবসাইটের মাসিক গড় পাঠক কয়েক লক্ষ্য । সঠিক, নির্ভরযোগ্য এবং বিশ্লেষণাত্মক খবর দেওয়ায় নিউজ সুবার্তা অনলাইন পাঠকসংখ্যা প্রতি মাসে ক্রমাগত বাড়ছে।
সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মেও সুবার্তা রয়েছে। ফেসবুক পেজে নজর রাখেন কয়েক লক্ষ নেটাগরিক। টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আমাদের এখনই ফলো করেন কয়েক হাজার মানুষ। এই সংখ্যাও প্রতিদিন চক্রবৃদ্ধি হারে বাড়ছে।
EDITOR IN CHIEF
Prasenjit Debnath
Agartala Tripura, India
09436580834
Leave a Comment
