ফাইল খুলতেই আর জি করে সিবিআই, বৈঠক সুপারের সঙ্গে, নজরে একাধিক আধিকারিক!

News Subarta
1 Min Read
        নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক,  Published on: 15th June. 2026:     ‘আর জি কর ফাইলস’ খুলতেই ফের তৎপর সিবিআই। ধর্ষণ ও খুনের মামলায় ফের আর জি কর হাসপাতালে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিটের আধিকারিকরা। এই মামলার তদন্তে নতুন করে সিট গঠনের নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। সেই নির্দেশ মেনে ইতিমধ্যে তৈরি হয়েছে সিট। সোমবার ৬ সদস্যের একটি দল হাসপাতালে যান। মামলার তদন্তের অগ্রগতি খতিয়ে দেখার পাশাপাশি ঘটনাস্থল পরিদর্শন করেন তদন্তকারী সংস্থার আধিকারিকরা। শুধু তাই নয়, হাসপাতালের সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায়ের সঙ্গেও বৈঠক করেন সিটের তদন্তকারী আধিকারিকরা। সূত্রের খবর, হাসপাতালের বেশ কয়েকজন আধিকারিককে জেরা করা হতে পারে। প্রসঙ্গত, ২০২৪ সালের ৮ই আগস্ট আর জি কর মেডিক্যাল কলেজের এক তরুণী চিকিৎসক নাইট শিফট করতে যান। ওই রাতেই সব শেষ। সেমিনার হলে তাঁকে ধর্ষণ ও খুন করা হয়। এই ঘটনার তদন্তে নেমে সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। পরবর্তীকালে কলকাতা হাই কোর্টের নির্দেশে ঘটনার তদন্তভার নেয় সিবিআই।
Share This Article
আমাদের সম্পর্কে সুবার্তা যাত্রা শুরু করেছিল ১২ জানুয়ারি, ২০২০। নিউজ সুবার্তার আত্মপ্রকাশ ঘটেছিল স্বামী বিবেকানন্দের জন্মদিনে দিন। কোনও সংবাদপত্র শক্তি আহরণ করে তার পাঠকবর্গের কাছ থেকে। আর এই পাঠকদের কাছ থেকেই সুবার্তা পেয়েছে তার প্রেরণা। তাঁরাই তো সংবাদপত্রের উচ্চ সমাজের বেশির ভাগ মানুষ ইংরেজি সংবাদপত্র না-পড়ে একটি আঞ্চলিক ভাষার খবরের কাগজ পড়েন, এ-ঘটনা সত্যিই অভিনব। আর কোনও নগরে আমরা এমন ঘটনা দেখতে পাই না। Newssubarta.com বাংলা ভাষায় ত্রিপুরার এক নম্বর নিউজ ওয়েবসাইট। পাঠকসংখ্যা এবং পেজভিউয়ে সর্বোচ্চ এই ওয়েবসাইটের মাসিক গড় পাঠক কয়েক লক্ষ্য । সঠিক, নির্ভরযোগ্য এবং বিশ্লেষণাত্মক খবর দেওয়ায় নিউজ সুবার্তা অনলাইন পাঠকসংখ্যা প্রতি মাসে ক্রমাগত বাড়ছে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মেও সুবার্তা রয়েছে। ফেসবুক পেজে নজর রাখেন কয়েক লক্ষ নেটাগরিক। টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আমাদের এখনই ফলো করেন কয়েক হাজার মানুষ। এই সংখ্যাও প্রতিদিন চক্রবৃদ্ধি হারে বাড়ছে। EDITOR IN CHIEF Prasenjit Debnath Agartala Tripura, India 09436580834
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *