আসন্ন এডিসির ভিলেজ কমিটি নির্বাচনের আগে এডিসি এলাকায় রাজনৈতিক সমীকরণে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত।

News Subarta
1 Min Read
        নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক,  Published on: 21st June. 2026:     আসন্ন এডিসির ভিলেজ কমিটি নির্বাচনের আগে এডিসি এলাকায় রাজনৈতিক সমীকরণে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত। বিজেপি শিবিরে দেখা দিয়েছে ভাঙন, আর তার সরাসরি লাভ তুলছে তিপ্রা মথা দল।ধলাই জেলার পূর্ব মাছলি শিববাড়ি এলাকায় রবিবার আয়োজিত এক বিশাল যোগদান সভায় বিজেপি ছেড়ে তিপ্রা মথা দলে যোগ দিলেন ৭৭টি পরিবারের মোট ১৩২ জন ভোটার। এই যোগদানকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে।l এই নির্বাচনকে ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে, এই যোগদান সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনু ছৈলেংটা এলাকার এমডিসি হলিউড চাকমা।তার সঙ্গে উপস্থিত ছিলেন টিসিএফ স্টেট কমিটির প্রেসিডেন্ট রঞ্জন সিংহা।এছাড়াও উপস্থিত ছিলেন ৪৮ করমছড়া তিপ্রা মথা পার্টির ব্লক প্রেসিডেন্ট অভিজিৎ ত্রিপুরা,   টিসিএফ ৪৮ করমছড়া ব্লক প্রেসিডেন্ট সুমন্ত দেয়, লোকাল অন্যতম নেতা স্বাধীন দেবব্র্মা এবং টিসিএফ ধলাই জেলার জেনারেল সেক্রেটারি রাজীব সরকার সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
Share This Article
আমাদের সম্পর্কে সুবার্তা যাত্রা শুরু করেছিল ১২ জানুয়ারি, ২০২০। নিউজ সুবার্তার আত্মপ্রকাশ ঘটেছিল স্বামী বিবেকানন্দের জন্মদিনে দিন। কোনও সংবাদপত্র শক্তি আহরণ করে তার পাঠকবর্গের কাছ থেকে। আর এই পাঠকদের কাছ থেকেই সুবার্তা পেয়েছে তার প্রেরণা। তাঁরাই তো সংবাদপত্রের উচ্চ সমাজের বেশির ভাগ মানুষ ইংরেজি সংবাদপত্র না-পড়ে একটি আঞ্চলিক ভাষার খবরের কাগজ পড়েন, এ-ঘটনা সত্যিই অভিনব। আর কোনও নগরে আমরা এমন ঘটনা দেখতে পাই না। Newssubarta.com বাংলা ভাষায় ত্রিপুরার এক নম্বর নিউজ ওয়েবসাইট। পাঠকসংখ্যা এবং পেজভিউয়ে সর্বোচ্চ এই ওয়েবসাইটের মাসিক গড় পাঠক কয়েক লক্ষ্য । সঠিক, নির্ভরযোগ্য এবং বিশ্লেষণাত্মক খবর দেওয়ায় নিউজ সুবার্তা অনলাইন পাঠকসংখ্যা প্রতি মাসে ক্রমাগত বাড়ছে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মেও সুবার্তা রয়েছে। ফেসবুক পেজে নজর রাখেন কয়েক লক্ষ নেটাগরিক। টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আমাদের এখনই ফলো করেন কয়েক হাজার মানুষ। এই সংখ্যাও প্রতিদিন চক্রবৃদ্ধি হারে বাড়ছে। EDITOR IN CHIEF Prasenjit Debnath Agartala Tripura, India 09436580834
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *