পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন শুভেন্দু অধিকারী নয়া মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ সাহা।

News Subarta
1 Min Read

                     নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 09th May. 2026 :       নির্ধারিত সুচি অনুসারে শনিবার পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন শুভেন্দু অধিকারী। শপথ গ্রহনের পর নয়া মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সামাজিক মাধ্যমে দেওয়া বার্তায় তিনি বলেন, এটি শুধু রাজনৈতিক জয় নয়, বরং বাংলা রক্ষার দীর্ঘ আত্মত্যাগ ও সংগ্রামের ফল। তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় শুভেন্দু অধিকারীজিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ বিজেপি বাংলার অসংখ্য কর্মীর চোখের জল, ত্যাগ ও সংগ্রাম নতুন স্বীকৃতি পেল।তাঁর কথায়, সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলার আত্মাকে রক্ষা করার যে লড়াই চলেছিল, আজ তারই পরিণতি এই ঐতিহাসিক জয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আশীর্বাদে ডাবল ইঞ্জিন সরকার এখন বাস্তব। কেন্দ্রের শক্তি ও বাংলার হৃদস্পন্দন একসঙ্গে কাজ করবে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন।

Share This Article
আমাদের সম্পর্কে সুবার্তা যাত্রা শুরু করেছিল ১২ জানুয়ারি, ২০২০। নিউজ সুবার্তার আত্মপ্রকাশ ঘটেছিল স্বামী বিবেকানন্দের জন্মদিনে দিন। কোনও সংবাদপত্র শক্তি আহরণ করে তার পাঠকবর্গের কাছ থেকে। আর এই পাঠকদের কাছ থেকেই সুবার্তা পেয়েছে তার প্রেরণা। তাঁরাই তো সংবাদপত্রের উচ্চ সমাজের বেশির ভাগ মানুষ ইংরেজি সংবাদপত্র না-পড়ে একটি আঞ্চলিক ভাষার খবরের কাগজ পড়েন, এ-ঘটনা সত্যিই অভিনব। আর কোনও নগরে আমরা এমন ঘটনা দেখতে পাই না। Newssubarta.com বাংলা ভাষায় ত্রিপুরার এক নম্বর নিউজ ওয়েবসাইট। পাঠকসংখ্যা এবং পেজভিউয়ে সর্বোচ্চ এই ওয়েবসাইটের মাসিক গড় পাঠক কয়েক লক্ষ্য । সঠিক, নির্ভরযোগ্য এবং বিশ্লেষণাত্মক খবর দেওয়ায় নিউজ সুবার্তা অনলাইন পাঠকসংখ্যা প্রতি মাসে ক্রমাগত বাড়ছে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মেও সুবার্তা রয়েছে। ফেসবুক পেজে নজর রাখেন কয়েক লক্ষ নেটাগরিক। টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আমাদের এখনই ফলো করেন কয়েক হাজার মানুষ। এই সংখ্যাও প্রতিদিন চক্রবৃদ্ধি হারে বাড়ছে। EDITOR IN CHIEF Prasenjit Debnath Agartala Tripura, India 09436580834
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *