নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 11th May. 2026 : চলতি সালটা হল ঐতিহাসিক সোমনাথ মন্দিরে প্রথম হামলার ১০০০ বছর। এই বছরই সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তি। এই উপলক্ষে সোমবার আয়োজিত অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সবচেয়ে আগে তাঁর মুখে শোনা গেল, ”হর হর মহাদেব।” তারপর তিনি দাবি করলেন, ১৯৫১ সালে সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণ কেবলই কোনও ধর্মীয় ঘটনা নয় নিছক। বরং তা ছিল ভারতের স্বাধীন আত্মার ঘোষণা।এদিন নরেন্দ্র মোদিকে বলতে শোনা যায়, ”ভারত ১৯৪৭ সালে স্বাধীনতা লাভ করেছিল ঠিকই। ১৯৫১ সালে সোমনাথের মন্দিরের প্রতিষ্ঠা ছিল একটি স্বাধীন জাতির গৌরব পুনরুদ্ধারের প্রকৃত চেতনার প্রতীক।” সেই সঙ্গেই তাঁর দাবি, সর্দার বল্লভভাই প্যাটেল যেমন ৫০০টি প্রিন্সলি স্টেটকে একত্রিত করে আধুনিক ভারতের জন্ম দিয়েছিলেন, তেমনই সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণও ছিল গোটা বিশ্বের কাছে শক্তিশালী বার্তা।
চলতি সালটা হল ঐতিহাসিক সোমনাথ মন্দিরে প্রথম হামলার ১০০০ বছর। এই বছরই সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তি।
আমাদের সম্পর্কে
সুবার্তা যাত্রা শুরু করেছিল ১২ জানুয়ারি, ২০২০। নিউজ সুবার্তার আত্মপ্রকাশ ঘটেছিল স্বামী বিবেকানন্দের জন্মদিনে দিন।
কোনও সংবাদপত্র শক্তি আহরণ করে তার পাঠকবর্গের কাছ থেকে। আর এই পাঠকদের কাছ থেকেই সুবার্তা পেয়েছে তার প্রেরণা। তাঁরাই তো সংবাদপত্রের উচ্চ সমাজের বেশির ভাগ মানুষ ইংরেজি সংবাদপত্র না-পড়ে একটি আঞ্চলিক ভাষার খবরের কাগজ পড়েন, এ-ঘটনা সত্যিই অভিনব। আর কোনও নগরে আমরা এমন ঘটনা দেখতে পাই না।
Newssubarta.com বাংলা ভাষায় ত্রিপুরার এক নম্বর নিউজ ওয়েবসাইট। পাঠকসংখ্যা এবং পেজভিউয়ে সর্বোচ্চ এই ওয়েবসাইটের মাসিক গড় পাঠক কয়েক লক্ষ্য । সঠিক, নির্ভরযোগ্য এবং বিশ্লেষণাত্মক খবর দেওয়ায় নিউজ সুবার্তা অনলাইন পাঠকসংখ্যা প্রতি মাসে ক্রমাগত বাড়ছে।
সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মেও সুবার্তা রয়েছে। ফেসবুক পেজে নজর রাখেন কয়েক লক্ষ নেটাগরিক। টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আমাদের এখনই ফলো করেন কয়েক হাজার মানুষ। এই সংখ্যাও প্রতিদিন চক্রবৃদ্ধি হারে বাড়ছে।
EDITOR IN CHIEF
Prasenjit Debnath
Agartala Tripura, India
09436580834
Leave a Comment
