মামলা আর নোটিসের ভারে জর্জরিত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ অভিষেক বন্দোপাধ্যায়।

News Subarta
2 Min Read

        নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক,  Published on: 14th June. 2026:       অত্যন্ত খারাপ সময় চলছে তাঁর। মামলা আর নোটিসের ভারে জর্জরিত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ অভিষেক বন্দোপাধ্যায়। কখনও বাড়ির সামনে হাজির হচ্ছে ইডি, কখনও সিআইডি, আবার কখনও তালা ভেঙে ভিতরে প্রবেশ করছে পুলিশ। এই পরিস্থিতির মধ্যে আবারও একটি এফআইআর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। নিজের সংসদীয় এলাকা, যেখানে প্রায় ৭ লক্ষ ভোটের মার্জিনে জয়ী হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখানেই এবার বড় অঙ্কের দুর্নীতির অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। ২৫০ কোটির দুর্নীতির অভিযোগে হল এফআইআর। ২০২০ সালের আমফান পরবর্তী ত্রাণে ডিবিটি-র মাধ্যমে বাড়ি তৈরির জন্য ২০ হাজার টাকা ও ক্ষতিগ্রস্ত ঘর মেরামতের জন্য ৫ হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়। অভিযোগপত্রে দাবি, পোর্টালে একাধিক পাকাবাড়িকে ক্ষতিগ্রস্ত হিসেবে দেখিয়ে টাকা ছাড় হয়েছে। একই ছাদের নীচে একাধিক ব্যক্তিকে আলাদা আলাদা করে টাকা দেওয়া হয়েছে বলেও অভিযোগ। এমনকী ওই টাকা পাওয়ার জন্য কাটমানি নেওয়ার অভিযোগও উঠেছে। অভিযোগপত্রে দাবি করা হয়েছে, একটি ফোন নম্বরে ১৩ জন, অপর একটি নম্বরে 8 জনকে সংযুক্ত নথিতে বিভিন্ন ব্যাংক ব্রাঞ্চের তালিকা ২০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। সিট গঠন করে তদন্তের দাবি জানিয়েছেন বিজেপি নেতা অভিজিৎ দাস। এর আগে অভিষেকের বিরুদ্ধে আরও একটি এফআইআর করেছেন ববি। সাড়ে ৭ বছর আগে অভিষেকের নির্দেশে তাঁর উপর প্রাণঘাতী হামলা হয়েছিল বলে অভিযোগ করেছেন ওই বিজেপি নেতা। এবার সুবিচারের আশায় দিন গুনছেন তিনি।সেক্ষেত্রে বলা যায় যে অভিষেক বন্দোপাধ্যায়ের সময়টা এখন ভাল যাচ্ছে না।

Share This Article
আমাদের সম্পর্কে সুবার্তা যাত্রা শুরু করেছিল ১২ জানুয়ারি, ২০২০। নিউজ সুবার্তার আত্মপ্রকাশ ঘটেছিল স্বামী বিবেকানন্দের জন্মদিনে দিন। কোনও সংবাদপত্র শক্তি আহরণ করে তার পাঠকবর্গের কাছ থেকে। আর এই পাঠকদের কাছ থেকেই সুবার্তা পেয়েছে তার প্রেরণা। তাঁরাই তো সংবাদপত্রের উচ্চ সমাজের বেশির ভাগ মানুষ ইংরেজি সংবাদপত্র না-পড়ে একটি আঞ্চলিক ভাষার খবরের কাগজ পড়েন, এ-ঘটনা সত্যিই অভিনব। আর কোনও নগরে আমরা এমন ঘটনা দেখতে পাই না। Newssubarta.com বাংলা ভাষায় ত্রিপুরার এক নম্বর নিউজ ওয়েবসাইট। পাঠকসংখ্যা এবং পেজভিউয়ে সর্বোচ্চ এই ওয়েবসাইটের মাসিক গড় পাঠক কয়েক লক্ষ্য । সঠিক, নির্ভরযোগ্য এবং বিশ্লেষণাত্মক খবর দেওয়ায় নিউজ সুবার্তা অনলাইন পাঠকসংখ্যা প্রতি মাসে ক্রমাগত বাড়ছে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মেও সুবার্তা রয়েছে। ফেসবুক পেজে নজর রাখেন কয়েক লক্ষ নেটাগরিক। টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আমাদের এখনই ফলো করেন কয়েক হাজার মানুষ। এই সংখ্যাও প্রতিদিন চক্রবৃদ্ধি হারে বাড়ছে। EDITOR IN CHIEF Prasenjit Debnath Agartala Tripura, India 09436580834
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *