মাতৃ ও শিশু স্বাস্থ্য পরিষেবায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে ত্রিপুরা রাজ্য।

News Subarta
1 Min Read

                       নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক,  Published on: 21th May. 2026 :        মাতৃ ও শিশু স্বাস্থ্য পরিষেবায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে ত্রিপুরা রাজ্য। ভারতের রেজিস্ট্রার জেনারেল প্রকাশিত স্যাম্পল রেজিস্ট্রেশন সিস্টেম বুলেটিন ২০২৪ অনুযায়ী, শিশুমৃত্যুর হার কমানোর ক্ষেত্রে দেশের গড়ের তুলনায় অনেক ভালো ফল করেছে ত্রিপুরা। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে লেখেন, ২০২৬ সালের মে মাসে প্রকাশিত এই রিপোর্ট অনুযায়ী, ত্রিপুরায় বর্তমানে শিশুমৃত্যুর হার নেমে এসেছে ১২-তে যেখানে সর্বভারতীয় গড় ২৪। গত তিন বছরে ধারাবাহিকভাবে এই হার কমিয়ে আনতে সক্ষম হয়েছে রাজ্য। ২০২২ সালে ত্রিপুরার আইএমআর ছিল ১৭, ২০২৩ সালে তা কমে হয় ১৫ এবং ২০২৪ সালে আরও কমে দাঁড়ায় ১২-তে। অন্যদিকে, সর্বভারতীয় গড় ছিল যথাক্রমে ২৬, ২৫ এবং ২৪। মুখ্যমন্ত্রীর কথায়, মাতৃ ও শিশু স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন, অধিক সংখ্যক প্রাতিষ্ঠানিক প্রসব, এসএনসিইউ ও এনবিএসইউ পরিষেবার পরিকাঠামো শক্তিশালীকরণ, টিকাকরণ কর্মসূচির বিস্তার এবং গ্রামীণ স্তরে স্বাস্থ্যভিত্তিক সচেতনতা বৃদ্ধির ফলেই এই সাফল্য এসেছে। তাছাড়া, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে কেন্দ্রীয় সরকারের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এ জন্য প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Share This Article
আমাদের সম্পর্কে সুবার্তা যাত্রা শুরু করেছিল ১২ জানুয়ারি, ২০২০। নিউজ সুবার্তার আত্মপ্রকাশ ঘটেছিল স্বামী বিবেকানন্দের জন্মদিনে দিন। কোনও সংবাদপত্র শক্তি আহরণ করে তার পাঠকবর্গের কাছ থেকে। আর এই পাঠকদের কাছ থেকেই সুবার্তা পেয়েছে তার প্রেরণা। তাঁরাই তো সংবাদপত্রের উচ্চ সমাজের বেশির ভাগ মানুষ ইংরেজি সংবাদপত্র না-পড়ে একটি আঞ্চলিক ভাষার খবরের কাগজ পড়েন, এ-ঘটনা সত্যিই অভিনব। আর কোনও নগরে আমরা এমন ঘটনা দেখতে পাই না। Newssubarta.com বাংলা ভাষায় ত্রিপুরার এক নম্বর নিউজ ওয়েবসাইট। পাঠকসংখ্যা এবং পেজভিউয়ে সর্বোচ্চ এই ওয়েবসাইটের মাসিক গড় পাঠক কয়েক লক্ষ্য । সঠিক, নির্ভরযোগ্য এবং বিশ্লেষণাত্মক খবর দেওয়ায় নিউজ সুবার্তা অনলাইন পাঠকসংখ্যা প্রতি মাসে ক্রমাগত বাড়ছে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মেও সুবার্তা রয়েছে। ফেসবুক পেজে নজর রাখেন কয়েক লক্ষ নেটাগরিক। টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আমাদের এখনই ফলো করেন কয়েক হাজার মানুষ। এই সংখ্যাও প্রতিদিন চক্রবৃদ্ধি হারে বাড়ছে। EDITOR IN CHIEF Prasenjit Debnath Agartala Tripura, India 09436580834
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *