নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 3rd Feb. 2026 : আমেরিকার সঙ্গে ভারতের ঐতিহাসিক বাণিজ্য চুক্তি, সেটা হল ধৈর্যের ফল। মঙ্গলবার সংসদে এনডিএ সাংসদদের সঙ্গে বৈঠকে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর পাশাপাশি বিরোধীদের সমালোচনার জবাব দিয়ে তিনি বলেন, “মার্কিন শুল্কবাণ নিয়ে বহু মানুষ সমালোচনা করেছিলেন। কিন্তু আমরা ধৈর্য দেখিয়েছিলাম। আজ তার ফল সবাই দেখতে পাচ্ছেন।”দীর্ঘ টালবাহানা এবং প্রায় ছ’বারের বৈঠকের পর অবশেষে চূড়ান্ত হয়েছে ভারত-মার্কিন বাণিজ্যচুক্তি। ভারতের উপর শুল্ক কমিয়ে ১৮ শতাংশ করেছে আমেরিকা। এরপরই মঙ্গলবার এনডিএ সাংসদদের সঙ্গে বৈঠকে হাততালি এবং প্রশংসায় ভাসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী বলেন, “ভারত-মার্কিন বাণিজ্যচুক্তি একটি অনুকূল অর্থনৈতিক পরিবেশ সৃষ্টি করেছে। বৈশ্বিক বাণিজ্য আলোচনায় সরকারের ধারাবাহিক ও সংযত নীতির প্রতিফলন ঘটিয়েছে। মার্কিন শুল্কবাণ নিয়ে বহু মানুষ সমালোচনা করেছিলেন। কিন্তু আমরা ধৈর্য দেখিয়েছিলাম। আজ তার ফল সবাই দেখতে পাচ্ছেন।”গোটা বিশ্ব এখন একটা পরিবর্তনের মধ্যে দিয়ে হচ্ছে। বিশ্ব এখন ক্রমশ ভারতের দিকে ঝুঁকছে।
আমেরিকার সঙ্গে ভারতের ঐতিহাসিক বাণিজ্য চুক্তি, ধৈর্যের ফল ।
আমাদের সম্পর্কে
সুবার্তা যাত্রা শুরু করেছিল ১২ জানুয়ারি, ২০২০। নিউজ সুবার্তার আত্মপ্রকাশ ঘটেছিল স্বামী বিবেকানন্দের জন্মদিনে দিন।
কোনও সংবাদপত্র শক্তি আহরণ করে তার পাঠকবর্গের কাছ থেকে। আর এই পাঠকদের কাছ থেকেই সুবার্তা পেয়েছে তার প্রেরণা। তাঁরাই তো সংবাদপত্রের উচ্চ সমাজের বেশির ভাগ মানুষ ইংরেজি সংবাদপত্র না-পড়ে একটি আঞ্চলিক ভাষার খবরের কাগজ পড়েন, এ-ঘটনা সত্যিই অভিনব। আর কোনও নগরে আমরা এমন ঘটনা দেখতে পাই না।
Newssubarta.com বাংলা ভাষায় ত্রিপুরার এক নম্বর নিউজ ওয়েবসাইট। পাঠকসংখ্যা এবং পেজভিউয়ে সর্বোচ্চ এই ওয়েবসাইটের মাসিক গড় পাঠক কয়েক লক্ষ্য । সঠিক, নির্ভরযোগ্য এবং বিশ্লেষণাত্মক খবর দেওয়ায় নিউজ সুবার্তা অনলাইন পাঠকসংখ্যা প্রতি মাসে ক্রমাগত বাড়ছে।
সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মেও সুবার্তা রয়েছে। ফেসবুক পেজে নজর রাখেন কয়েক লক্ষ নেটাগরিক। টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আমাদের এখনই ফলো করেন কয়েক হাজার মানুষ। এই সংখ্যাও প্রতিদিন চক্রবৃদ্ধি হারে বাড়ছে।
EDITOR IN CHIEF
Prasenjit Debnath
Agartala Tripura, India
09436580834
Leave a Comment
