নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 8th April. 2026 : বৃহস্পতিবার সকাল সকাল ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করলেন বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী। এদিন চন্দ্রপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ভোটকেন্দ্রে গিয়ে তিনি ভোট দেন। ভোটদান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বামফ্রন্ট ও কংগ্রেস আমলে ভোটাররা সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারতেন না। তবে বর্তমান সময়ে ভারতীয় জনতা পার্টির শাসনে ভোটাররা উৎসবের মেজাজে নির্ভয়ে ভোট দিচ্ছেন বলে দাবি করেন তিনি। তিনি আরও জানান, আজ ভোর পাঁচটা থেকেই বিজেপি কর্মীরা নিজ নিজ পোলিং স্টেশনে পৌঁছে গিয়েছেন। পাশাপাশি তাঁর অভিযোগ, সিপিআই(এম) এবং কংগ্রেস বিভিন্ন ভোটকেন্দ্রে পোলিং এজেন্ট পর্যন্ত দিতে পারেনি। এদিন ধর্মনগর কেন্দ্রজুড়ে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ প্রক্রিয়া চলেছে বলেও তিনি জানান ll
বৃহস্পতিবার সকাল সকাল ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করলেন বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী।
আমাদের সম্পর্কে
সুবার্তা যাত্রা শুরু করেছিল ১২ জানুয়ারি, ২০২০। নিউজ সুবার্তার আত্মপ্রকাশ ঘটেছিল স্বামী বিবেকানন্দের জন্মদিনে দিন।
কোনও সংবাদপত্র শক্তি আহরণ করে তার পাঠকবর্গের কাছ থেকে। আর এই পাঠকদের কাছ থেকেই সুবার্তা পেয়েছে তার প্রেরণা। তাঁরাই তো সংবাদপত্রের উচ্চ সমাজের বেশির ভাগ মানুষ ইংরেজি সংবাদপত্র না-পড়ে একটি আঞ্চলিক ভাষার খবরের কাগজ পড়েন, এ-ঘটনা সত্যিই অভিনব। আর কোনও নগরে আমরা এমন ঘটনা দেখতে পাই না।
Newssubarta.com বাংলা ভাষায় ত্রিপুরার এক নম্বর নিউজ ওয়েবসাইট। পাঠকসংখ্যা এবং পেজভিউয়ে সর্বোচ্চ এই ওয়েবসাইটের মাসিক গড় পাঠক কয়েক লক্ষ্য । সঠিক, নির্ভরযোগ্য এবং বিশ্লেষণাত্মক খবর দেওয়ায় নিউজ সুবার্তা অনলাইন পাঠকসংখ্যা প্রতি মাসে ক্রমাগত বাড়ছে।
সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মেও সুবার্তা রয়েছে। ফেসবুক পেজে নজর রাখেন কয়েক লক্ষ নেটাগরিক। টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আমাদের এখনই ফলো করেন কয়েক হাজার মানুষ। এই সংখ্যাও প্রতিদিন চক্রবৃদ্ধি হারে বাড়ছে।
EDITOR IN CHIEF
Prasenjit Debnath
Agartala Tripura, India
09436580834
Leave a Comment
