নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 20th April. 2026 : গত ১২ই এপ্রিল এডিসি নির্বাচনের দিন বিজেপি বিধায়ক অভিষেক দেবরায়ের গাড়িতে হামলার ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তারা তিপ্রা মথা দলের কর্মী বলে জানা গেছে। সোমবার আর কে পুর থানার পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করেছে। ধৃতরা হল-বিবেকানন্দ দেববর্মা, নারায়ণ জমাতিয়া এবং মনি সাধন জমাতিয়া। এব্যাপারে সোমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায় জানান, গত ১২ই এপ্রিল বিজেপি বিধায়ক অভিষেক দেবরায় তার গাড়িতে করে যখন তোলামুরা আউট পোস্ট থেকে মাতাবাড়ির দিকে যাচ্ছিলেন, তোলামুরা ফরেস্ট অফিসের সামনে যখন উনার গাড়িটি পৌঁছে, তখন কিছু দুষ্কৃতিকারিরা তার গাড়ির উপর হামলা করে। এই ঘটনায় প্রেক্ষিতে সোমবার তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে তিনি জানান।
গত ১২ই এপ্রিল এডিসি নির্বাচনের দিন বিজেপি বিধায়ক অভিষেক দেবরায়ের গাড়িতে হামলার ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
আমাদের সম্পর্কে
সুবার্তা যাত্রা শুরু করেছিল ১২ জানুয়ারি, ২০২০। নিউজ সুবার্তার আত্মপ্রকাশ ঘটেছিল স্বামী বিবেকানন্দের জন্মদিনে দিন।
কোনও সংবাদপত্র শক্তি আহরণ করে তার পাঠকবর্গের কাছ থেকে। আর এই পাঠকদের কাছ থেকেই সুবার্তা পেয়েছে তার প্রেরণা। তাঁরাই তো সংবাদপত্রের উচ্চ সমাজের বেশির ভাগ মানুষ ইংরেজি সংবাদপত্র না-পড়ে একটি আঞ্চলিক ভাষার খবরের কাগজ পড়েন, এ-ঘটনা সত্যিই অভিনব। আর কোনও নগরে আমরা এমন ঘটনা দেখতে পাই না।
Newssubarta.com বাংলা ভাষায় ত্রিপুরার এক নম্বর নিউজ ওয়েবসাইট। পাঠকসংখ্যা এবং পেজভিউয়ে সর্বোচ্চ এই ওয়েবসাইটের মাসিক গড় পাঠক কয়েক লক্ষ্য । সঠিক, নির্ভরযোগ্য এবং বিশ্লেষণাত্মক খবর দেওয়ায় নিউজ সুবার্তা অনলাইন পাঠকসংখ্যা প্রতি মাসে ক্রমাগত বাড়ছে।
সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মেও সুবার্তা রয়েছে। ফেসবুক পেজে নজর রাখেন কয়েক লক্ষ নেটাগরিক। টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আমাদের এখনই ফলো করেন কয়েক হাজার মানুষ। এই সংখ্যাও প্রতিদিন চক্রবৃদ্ধি হারে বাড়ছে।
EDITOR IN CHIEF
Prasenjit Debnath
Agartala Tripura, India
09436580834
Leave a Comment
