দ্বিতীয় পর্যায়ে নিবার্চনের প্রচারে কলকাতায় আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

News Subarta
2 Min Read

                             নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 25th April. 2026 :           বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম পর্যায়ে ভোট গ্রহন হয় । দ্বিতীয় পর্যায়ে নিবার্চনের প্রচারে কলকাতায় আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবারও রাজ্যে একাধিক কর্মসূচি সংগঠিত করেছেন তিনি। একাধিক প্রচারসভা করেছেন সেখানে। তার মাঝেই এদিন সকালে গঙ্গাবক্ষে সময় কাটালেন তিনি। প্রিন্সেপ ঘাট, আউটরাম ঘাটে ভ্রমণ করেন। ছবিও তোলেন তিনি। কথা বলেন নৌকার মাঝিদের সঙ্গে। প্রাতঃ ভ্রমণকারীদের সঙ্গেও কথা হয়েছে তাঁর। নৌকাবক্ষের সব ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী।শুক্রবার সকালে শান্ত প্রিন্সেপ ঘাট। গঙ্গা ঘাটে হাতে গোনা লোকজন। কেউ বসে রয়েছেন। কেউ আবার প্রাতঃভ্রমণ করছেন। তার মাঝেই হঠাৎ করে তৎপরতা, ব্যস্ততা। হঠাৎ দেখা গেল নৌকাবিহার করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাতে ক্যামেরা। ছবি তুলছেন। তার মাঝেই জনগণকে দেখে হাত তুলে নমস্কার জানান। সারেন জনসংযোগও। সোশ্যাল মিডিয়ায় সেই সব ছবি পোস্ট করেছেন নরেন্দ্র মোদী।ছবিতে দেখা গেল, ক্যামেরা হাতে নিয়ে নৌকায় বসে রয়েছেন নরেন্দ্র মোদী। চোখে সানগ্লাস। চোখে-মুখে মুগ্ধতা লেগে রয়েছে। পিছনে বিদ্যাসাগর সেতু ও হাওড়া ব্রিজ। গঙ্গাবক্ষে নৌকাবিহারের মাঝেই ক্যামেরায় খচাখচ বেশ কয়েকটা ছবিও তোলেন। কলকাতার সৌন্দর্য্যকে ক্যামেরাবন্দী করেন। এখানেই শেষ নয়। তাঁকে জনসংযোগ করতেও দেখা যায়। প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও বলেন তিনি।

Share This Article
আমাদের সম্পর্কে সুবার্তা যাত্রা শুরু করেছিল ১২ জানুয়ারি, ২০২০। নিউজ সুবার্তার আত্মপ্রকাশ ঘটেছিল স্বামী বিবেকানন্দের জন্মদিনে দিন। কোনও সংবাদপত্র শক্তি আহরণ করে তার পাঠকবর্গের কাছ থেকে। আর এই পাঠকদের কাছ থেকেই সুবার্তা পেয়েছে তার প্রেরণা। তাঁরাই তো সংবাদপত্রের উচ্চ সমাজের বেশির ভাগ মানুষ ইংরেজি সংবাদপত্র না-পড়ে একটি আঞ্চলিক ভাষার খবরের কাগজ পড়েন, এ-ঘটনা সত্যিই অভিনব। আর কোনও নগরে আমরা এমন ঘটনা দেখতে পাই না। Newssubarta.com বাংলা ভাষায় ত্রিপুরার এক নম্বর নিউজ ওয়েবসাইট। পাঠকসংখ্যা এবং পেজভিউয়ে সর্বোচ্চ এই ওয়েবসাইটের মাসিক গড় পাঠক কয়েক লক্ষ্য । সঠিক, নির্ভরযোগ্য এবং বিশ্লেষণাত্মক খবর দেওয়ায় নিউজ সুবার্তা অনলাইন পাঠকসংখ্যা প্রতি মাসে ক্রমাগত বাড়ছে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মেও সুবার্তা রয়েছে। ফেসবুক পেজে নজর রাখেন কয়েক লক্ষ নেটাগরিক। টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আমাদের এখনই ফলো করেন কয়েক হাজার মানুষ। এই সংখ্যাও প্রতিদিন চক্রবৃদ্ধি হারে বাড়ছে। EDITOR IN CHIEF Prasenjit Debnath Agartala Tripura, India 09436580834
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *