ফের একবার রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেল এক যুবক । কৈলাসহর পুর পরিষদের ১৫ নং ওয়ার্ড দুর্গাপুরের বাসিন্দা নিত্যানন্দ মালাকার গত ৯ই মে থেকে নিখোঁজ!!

News Subarta
1 Min Read

                 নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 11th May. 2026 :      ফের একবার রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেল এক যুবক । কৈলাসহর পুর পরিষদের ১৫ নং ওয়ার্ড দুর্গাপুরের বাসিন্দা নিত্যানন্দ মালাকার গত ৯ই মে থেকে নিখোঁজ!! তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ওই দিন নিত্যানন্দ এলাকার দুই যুবক মনতোষ ও বিজয়ের সাথে কথা বলার পর সন্ধ্যা নাগাদ বাড়ি থেকে বেড়িয়ে যায়। তার পর থেকে সে আর বাড়ি ফিরে আসেনি। যাদের সাথে সে বেড়িয়ে গিয়েছিল তাদের সাথে পরিবারের লোকজন খোঁজ নিয়ে জানতে পারেন তারা বর্তমানে বাড়িতেই রয়েছেন। নিত্যানন্দ বাড়ি ফিরে না আসায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা। তাই সোমবার তারা কৈলাসহর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। নিত্যানন্দের বৌদি অর্চনা মালাকার জানান,আমরা অনেক খোঁজ করেও তাকে পায় নি l তাই আজ পুলিশের সাহায্য চাইতে কৈলাসহর থানায় এসেছি। তিনি জানান পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Share This Article
আমাদের সম্পর্কে সুবার্তা যাত্রা শুরু করেছিল ১২ জানুয়ারি, ২০২০। নিউজ সুবার্তার আত্মপ্রকাশ ঘটেছিল স্বামী বিবেকানন্দের জন্মদিনে দিন। কোনও সংবাদপত্র শক্তি আহরণ করে তার পাঠকবর্গের কাছ থেকে। আর এই পাঠকদের কাছ থেকেই সুবার্তা পেয়েছে তার প্রেরণা। তাঁরাই তো সংবাদপত্রের উচ্চ সমাজের বেশির ভাগ মানুষ ইংরেজি সংবাদপত্র না-পড়ে একটি আঞ্চলিক ভাষার খবরের কাগজ পড়েন, এ-ঘটনা সত্যিই অভিনব। আর কোনও নগরে আমরা এমন ঘটনা দেখতে পাই না। Newssubarta.com বাংলা ভাষায় ত্রিপুরার এক নম্বর নিউজ ওয়েবসাইট। পাঠকসংখ্যা এবং পেজভিউয়ে সর্বোচ্চ এই ওয়েবসাইটের মাসিক গড় পাঠক কয়েক লক্ষ্য । সঠিক, নির্ভরযোগ্য এবং বিশ্লেষণাত্মক খবর দেওয়ায় নিউজ সুবার্তা অনলাইন পাঠকসংখ্যা প্রতি মাসে ক্রমাগত বাড়ছে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মেও সুবার্তা রয়েছে। ফেসবুক পেজে নজর রাখেন কয়েক লক্ষ নেটাগরিক। টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আমাদের এখনই ফলো করেন কয়েক হাজার মানুষ। এই সংখ্যাও প্রতিদিন চক্রবৃদ্ধি হারে বাড়ছে। EDITOR IN CHIEF Prasenjit Debnath Agartala Tripura, India 09436580834
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *