নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 21th May. 2026 : বৃহস্পতিবার নরসিংগড়স্থিত কেটিডিএস পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে পুলিশ কনস্টেবলদের পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, , পুলিশকে আরও আধুনিকরন করতে চাইছে সরকার। এরজন্য যা যা প্রয়োজন সরকার সব ধরনের সাহায্য করবে। তিনি পরিষ্কারভাবে বলে দেন পুলিশকে আধুনিক প্রযুক্তির উপর ভিত্তি করেই এগিয়ে যেতে হবে। এই ক্ষেত্রে সাইবার অপরাধ দমন, মহিলা ও শিশু সুরক্ষা সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। এদিন কেটিডিএস পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে নতুন ৪৭৬ জন কনস্টেবল পাসিং আউট প্যারেড অনুষ্ঠান হয়। প্রধান অতিথির ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য পুলিশে খুব শীঘ্রই ২১৮ জন সাব ইনস্পেক্টর নিয়োগের প্রক্রিয়া শুরু হবে। এছাড়া আরও অতিরিক্ত ৯১৬ জন পুলিশ কনস্টেবল নিয়োগের অনুমদন দেওয়া হয়েছে। নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু হবে। গত বছর ১৩ই মে ৯৭৫ জন যুবক যুবতীর হাতে কনস্টেবল পদের অফার তুলে দেওয়া হয়েছিল। এরমধ্যে ৪৭৬ জন কেটিডিএস কেন্দ্রে প্রশিক্ষণ শেষ করেছেন। তিনি জানান, পুলিশের মহিলাদের অংশ গ্রহন বাড়ছে রাজ্যে। মুখ্যমন্ত্রী নতুন নিযুক্ত পুলিশ কনস্টেবলদের উদ্দেশে বলেন, আইন প্রয়োগের সঙ্গে মানবিকতা বজায় রেখে কাজ করতে হবে। অনুষ্টানে রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধ্যানকর প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন l
মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য পুলিশে খুব শীঘ্রই ২১৮ জন সাব ইনস্পেক্টর আর ৯১৬ জন পুলিশ কনস্টেবল নিয়োগের অনুমদন দেওয়া হয়েছে।
আমাদের সম্পর্কে
সুবার্তা যাত্রা শুরু করেছিল ১২ জানুয়ারি, ২০২০। নিউজ সুবার্তার আত্মপ্রকাশ ঘটেছিল স্বামী বিবেকানন্দের জন্মদিনে দিন।
কোনও সংবাদপত্র শক্তি আহরণ করে তার পাঠকবর্গের কাছ থেকে। আর এই পাঠকদের কাছ থেকেই সুবার্তা পেয়েছে তার প্রেরণা। তাঁরাই তো সংবাদপত্রের উচ্চ সমাজের বেশির ভাগ মানুষ ইংরেজি সংবাদপত্র না-পড়ে একটি আঞ্চলিক ভাষার খবরের কাগজ পড়েন, এ-ঘটনা সত্যিই অভিনব। আর কোনও নগরে আমরা এমন ঘটনা দেখতে পাই না।
Newssubarta.com বাংলা ভাষায় ত্রিপুরার এক নম্বর নিউজ ওয়েবসাইট। পাঠকসংখ্যা এবং পেজভিউয়ে সর্বোচ্চ এই ওয়েবসাইটের মাসিক গড় পাঠক কয়েক লক্ষ্য । সঠিক, নির্ভরযোগ্য এবং বিশ্লেষণাত্মক খবর দেওয়ায় নিউজ সুবার্তা অনলাইন পাঠকসংখ্যা প্রতি মাসে ক্রমাগত বাড়ছে।
সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মেও সুবার্তা রয়েছে। ফেসবুক পেজে নজর রাখেন কয়েক লক্ষ নেটাগরিক। টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আমাদের এখনই ফলো করেন কয়েক হাজার মানুষ। এই সংখ্যাও প্রতিদিন চক্রবৃদ্ধি হারে বাড়ছে।
EDITOR IN CHIEF
Prasenjit Debnath
Agartala Tripura, India
09436580834
Leave a Comment
