রাজ্যের ঊনকোটি জেলা হাসপাতালে সকল উপকরণ ও পরিকাঠামো তৈরি থাকলেও আজ পর্যন্ত চালু হয়নি আইসিইউ পরিষেবা।

News Subarta
1 Min Read

                   নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক,  Published on: 22th May. 2026 :        রাজ্যের ঊনকোটি জেলা হাসপাতালে সকল উপকরণ ও পরিকাঠামো তৈরি থাকলেও আজ পর্যন্ত চালু হয়নি আইসিইউ পরিষেবা। ২০২০ সালে ছয় শয্যা বিশিষ্ট আইসিইউর জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি এসে পৌঁছালেও দীর্ঘ ছয় বছর অতিক্রান্ত হওয়ার পরও পরিষেবা চালু না হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এই জেলা হাসপাতালের উপর নির্ভরশীল ঊনকোটি জেলার পাশাপাশি লংতরাই ভ্যালীর বিস্তীর্ণ এলাকার মানুষও। হাসপাতাল সূত্রে জানা গেছে, আইসিইউ চালুর মূল সমস্যা জনবল সংকট। এই বিষয়ে ঊনকোটি জেলা হাসপাতালের এমএস ডাঃ রোহন পাল জানান, “আইসিইউ পরিষেবা চালুর জন্য প্রয়োজনীয় উপকরণ রয়েছে। তবে পরিষেবা চালু করতে কমপক্ষে চারজন ডাক্তার, পাঁচ থেকে ছয়জন নার্স এবং পর্যাপ্ত জিডিএ স্টাফ প্রয়োজন। এই বিষয়ে ইতিমধ্যেই রাজ্য সরকারকে লিখিতভাবে জানানো হয়েছে। প্রয়োজনীয় স্টাফ নিয়োগ হলেই আইসিইউ চালু করা সম্ভব।” বর্তমানে আইসিইউ পরিষেবা চালু না থাকায় জটিল রোগীদের অনেক ক্ষেত্রেই আগরতলা বা বেসরকারি হাসপাতালে রেফার করা হচ্ছে বলে জানা গেছে ।

Share This Article
আমাদের সম্পর্কে সুবার্তা যাত্রা শুরু করেছিল ১২ জানুয়ারি, ২০২০। নিউজ সুবার্তার আত্মপ্রকাশ ঘটেছিল স্বামী বিবেকানন্দের জন্মদিনে দিন। কোনও সংবাদপত্র শক্তি আহরণ করে তার পাঠকবর্গের কাছ থেকে। আর এই পাঠকদের কাছ থেকেই সুবার্তা পেয়েছে তার প্রেরণা। তাঁরাই তো সংবাদপত্রের উচ্চ সমাজের বেশির ভাগ মানুষ ইংরেজি সংবাদপত্র না-পড়ে একটি আঞ্চলিক ভাষার খবরের কাগজ পড়েন, এ-ঘটনা সত্যিই অভিনব। আর কোনও নগরে আমরা এমন ঘটনা দেখতে পাই না। Newssubarta.com বাংলা ভাষায় ত্রিপুরার এক নম্বর নিউজ ওয়েবসাইট। পাঠকসংখ্যা এবং পেজভিউয়ে সর্বোচ্চ এই ওয়েবসাইটের মাসিক গড় পাঠক কয়েক লক্ষ্য । সঠিক, নির্ভরযোগ্য এবং বিশ্লেষণাত্মক খবর দেওয়ায় নিউজ সুবার্তা অনলাইন পাঠকসংখ্যা প্রতি মাসে ক্রমাগত বাড়ছে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মেও সুবার্তা রয়েছে। ফেসবুক পেজে নজর রাখেন কয়েক লক্ষ নেটাগরিক। টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আমাদের এখনই ফলো করেন কয়েক হাজার মানুষ। এই সংখ্যাও প্রতিদিন চক্রবৃদ্ধি হারে বাড়ছে। EDITOR IN CHIEF Prasenjit Debnath Agartala Tripura, India 09436580834
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *